
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কৃষিশ্রমিক নাছির মন্ডলের প্রতিবন্ধী কন্যা নাজনীনকে (১৮) সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
আগামীকাল শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে (১৪ নভেম্বর ২০২৫) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নাজনীন ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপি’র কোষাধ্যক্ষ ও সংগঠনটির উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া সংগঠনের অন্যান্য উপদেষ্টাবৃন্দ, সদস্য সচিব ও সদস্যরা উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, প্রতিবন্ধী নাজনীন দীর্ঘ ১৩ বছর ধরে অসুস্থ অবস্থায় ঘরের ভেতরে শিকলে বাঁধা জীবনযাপন করছে। অর্থের অভাবে তার চিকিৎসা সম্ভব হয়নি। তার ভাই জোবায়েরও মানসিক প্রতিবন্ধী। নাজনীনের বাবা নাছির মন্ডল পেশায় দিনমজুর এবং মা বুলবুলি বেগম—দুই প্রতিবন্ধী সন্তান নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন।