Online Desk
২ মার্চ ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ঠিক করার জন্য প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সরকারের পক্ষ থেকে মৌখিক ও সাক্ষাতে অফার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পাচ্ছে কোন দল? জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে।

রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে আমরা এখন থেকে তা বাস্তবায়ন শুরু করতে চাই। সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিক ও সাক্ষাতে অফার করেছি যে তারা যেন ডেপুটি ঠিক করেন। এবং স্পিকার নির্বাচনের দিনই যেন ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারে।

তাহলে কি এবারই উচ্চকক্ষ গঠিত হচ্ছে? জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, এটা আলাপ-আলোচনার বিষয়।

তবে আমরা ডেপুটি স্পিকার দেওয়ার বিষয়টি এখন অফার করতেই পারি। যদিও চাইলে সরকারি দল স্পিকার ও ডেপুটি স্পিকার দুটোই নিতে পারে। তবে জুলাই জাতীয় সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার একজন বিরোধী দল থেকে হবেন। সেটা আমরা এখনই গুড উইল হিসেবে অফার করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশকে আইজিপির কড়া বার্তা

দিনাজপুরে আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাহালু পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভাড়া ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের বিশেষ সভা

শহীদ ইউসুফের পরিবারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের মতবিনিময়

বকুলসহ ৬ জনকে হুইপ নিয়োগ

উলিপুরে এমপি মাহবুবুল আলম সালেহীর সাথে সাংবাদিকদের ইফতার

বাউফলে ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনে -এমপি ড. মাসুদ

লংগদুতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও হলুদবীজ বিতরণ

১০

বিজয়নগরে ১৬০ শতাংশ পুরাতন পুকুর ভরাতে অভিযোগ

১১

সিরাজদিখানে বেকার যুবদের দক্ষতা বৃদ্ধির মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধন

১২

ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা

১৩

কাহালুতে দিনব্যাপী সমবায়ীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় মহাসড়ক জুড়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

১৫

রায়গঞ্জে জলাশয় ইজারা নিয়ে সংঘর্ষ, নিহত ২

১৬

দৃশ্যমান কাজের অংশ হিসেবে সারাদেশে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার

১৭

আশুলিয়ায় নারী দোকানীকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকির অভিযোগ

১৮

নেতানিয়াহুর কার্যালয়ে হামলা, দাবি ইরানের

১৯

দশমিনায় ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনা দাবি করে বিএনপির সংবাদ সম্মেলন

২০