Shakil Shah
১ মার্চ ২০২১, ৯:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টের তিন বছরের কারাদণ্ড

ভোরের দর্পণ ডেস্ক:

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে দুর্নীতির দায়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সোমবার (০১ মার্চ) এ রায় ঘোষণা করা হয়। 

একইসঙ্গে দেশটির ওই প্রেসিডেন্টের সাবেক দুই আইনজীবীকেও দেওয়া হয়েছে তিন বছরের সাজা। খবর বিবিসি।

নিকোলাস সারকোজিকে বাড়িতে বন্দি করে রাখা হবে। সেজন্য তাকে ইলেকট্রনিক ট্যাগও দিতে হবে বলে রায় ঘোষণার সময় বলেন আদালত।

এদিকে, নিকোলাস বলেছেন তিনি ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

উল্লেখ্য, ফ্রান্সের সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতি, লিবিয়ায় রাষ্ট্রীয় কোষাগার থেকে উৎকোচ গ্রহণ ও তা গোপন রাখার এবং ২০১২ সালের নির্বাচনী প্রচারাভিযনের কাজে অবৈধভাবে অর্জিত সম্পদ ব্যবহারের অভিযোগ আনা হয়।

এছাড়া ২০০৭ সালের নির্বাচনী প্রচারের কাজে লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে পাঁচ কোটি ইউরো ঘুষ গ্রহণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে নিকোলাসের বিরুদ্ধে। ২০১১ সালে গণ অভ্যুত্থানে গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর এই অভিযোগ উত্থাপন করেন গাদ্দাফির পুত্র সাইফুল ইসলাম গাদ্দাফি।

সম্প্রতি বিচারককে উৎকোচ প্রদানের মাধ্যমে আদালতের রায়কে নিজের অনুকূলে আনার প্রচেষ্টার দায়েও অভিযুক্ত হন তিনি।

ওই রায়ের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের ইতিহাসে প্রথম কোনও ঘটনা যেখানে একজন সাবেক প্রেসিডেন্ট দুর্নীতির অভিযোগে কারাদণ্ড ভোগ করতে যাচ্ছেন।

সূত্র: বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরান -জিসাফ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জের দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে পলাশে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বাঞ্ছারামপুরে ৭৯ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

সিংড়ার শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করছি -এমপি আনু

রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ছয় ইটভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ আখতারুজ্জামান মিয়া

ধুনটে নারী সহ ২ মাদকসেবীর কারাদণ্ড

১০

শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে বেঁধে নির্যাতন, ছেলের ২ মাসের কারাদণ্ড

১১

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লালমোহনে র‌্যালি ও আলোচনা সভা

১২

সুন্দরবনের অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল!

১৩

পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

১৪

যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা কমিটিতে প্রতিনিধিত্বমূলক কাঠামো পুনর্গঠন ও নবগঠিত কমিটি বাতিলের দাবি

১৫

শ্রীপুরে পোশাক শ্রমিক ছুরিকাঘাতে হত্যা, দ্বিতীয় স্বামী, স্ত্রী ও মেয়ে গ্রেফতার

১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১৭

মিসাইল হামলায় নিহত বাচ্চুর পরিবারের পাশে এমপি জালাল

১৮

কাহালুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

কাহালুতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

২০