Shakil Shah
১৬ জানুয়ারী ২০২২, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৩ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বঙ্গোপসাগরে সাইফুল ইসলাম-৩ নামে একটি মাছ ধরার ট্রলারসহ ২৩ জন জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। অপহরণ পর মুক্তিপণের দাবিতে করেছে জলদস্যুরা। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী

গত শনিবার (১৫ জানুয়ারি) ভোরের দিকে এ অপহরণের ঘটনা ঘটে। ট্রলার মালিক ও জেলেদের বাড়ি লক্ষ্মীপুর।

অপহৃত জেলেদের মধ্যে আনোয়ার হোসেন, আবুল কালাম, মো. সবুজ, জাকির, মো. জাহের ও বশিরের নাম জানা গেছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, লক্ষ্মীপুর এলাকার ট্রলার মালিক মাহফুজ মিয়ার মালিকানা এফবি সাইফুল-৩ ট্রলারসহ ২৩ জেলে বঙ্গোপসাগরের শুক্রবার (১৪ জানুয়ারি) দিনগত রাতে মাছ ধরছিলেন।

মাছ ধরার একপর্যায়ে শনিবার ভোরের দিকে ১০-১২ জনের একটি সশস্ত্র জলদস্যু বাহিনী ট্রলারটিসহ জেলেদের অপহরণ করে নিয়ে যায়। পরে শনিবার দুপুর ১টার দিকে ট্রলার মালিকের কাছে মোবাইল ফোনে লাখ টাকা মুক্তিপণ দাবি করে দস্যুরা।

তিনি আরও বলেন, আমরা জেলেদের উদ্ধারের চেষ্টা করছি। কোস্টগার্ডকেও জানানো হয়েছে। তবে কোন জলদস্যু বাহিনী অপহরণ করেছে তার জানা যায়নি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম এম হারুন অর রশীদ জানান, এ রকমের একটি ঘটনা আমরা শুনেছি। তাৎক্ষণিক ফোর্স নিয়ে অনুসন্ধান শুরু করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০