bhorerdarpan
৩০ মার্চ ২০২০, ৮:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বন্ধের ভেতর সুযোগ বুঝে হ্যাকিংয়ের চেষ্টা চলছে

বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গেই কোভিড-১৯ নাম ব্যবহার করে হ্যাকিং বাড়তে শুরু করেছে। ফেব্রুয়ারি থেকে কোভিড-১৯ নাম ব্যবহার করে হ্যাকিং ব্যাপক ভাবে বেড়েছে।

করোনা ভাইরাস আতঙ্কের সুযোগ নিয়ে কোভিড-১৯ এর নামে ম্যালওয়ার, ফিশিং অ্যাটাকের মাধ্যমে ক্রেডিড কার্ড ও অন্যান্য ব্যাংক অ্যাকাউন্ট তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। সম্প্রতি ভারতের এক ক্লাউড সিকিউরিটি কোম্পানি এই তথ্য প্রকাশ করেছে।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইতে ব্যাপক প্রচার শুরু হয়েছে। সুযোগ বুঝে ইমেইল ও অন্যান্য মেসেজের মাধ্যমে কোভিড-১৯ নাম ব্যবহার করে গ্রাহকের কম্পিউটারের দখল নেওয়ার চেষ্টা চলছে।

১ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যে মোট ৪,৬৭,৮২৫ টি ফিশিং ইমেইল সনাক্ত করেছে ওই প্রতিষ্ঠানটি। এর মধ্যে ৯,১১৬ ইমেইলে কোভিড-১৯ এর উল্লেখ ছিল। ফেব্রুয়ারি মাসে মোট ১,১৮৮টি ফিশিং ইমেইলে করোনা ভাইরাসের উল্লেখ পেয়েছিল প্রতিষ্ঠানটি। জানুয়ারি মাসে এই সংখ্যাটি ছিল ১৩৭।

করোনা ভাইরাস সংক্রমণের মতোই বিশ্বব্যাপী এই রোগের নাম ব্যবহার করে হ্যাকিং চেষ্টা বাড়ছে।

হ্যাকারদের হাত থেকে দূরে থাকতে অজানা সূত্র থেকে পাওয়া যে কোন ইমেইল অথবা মেসেজের মধ্যের লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসের বিস্তার বাড়ছেই। মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাড়ে ৬ লাখের বেশি মানুষ। আক্রান্তের দিক দিয়ে সবার উপরের স্থানটি যুক্তরাষ্ট্রের। এক ইতালিতেই ১০ হাজারের বেশি মানুষ মারা গেছে। স্পেনে সেই সংখ্যাটা ৫ হাজারের বেশি। সবশেষ হিসাব অনুযায়ী, করোনায় বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোমারে উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

কাউন্সেলিং কর্নার বিষয়ক পরামর্শমূলক’’ কর্মশালা অনুষ্ঠিত

ডোমারে জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত, আহত ২

ভোলায় সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নুরজাহান বেগম বিউটি

“গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ”

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

পটুয়াখালীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা

ধুনট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ল্যাপটব চুরি

১০

ধনবাড়ীতে বিনামূল্যে ভিজিএফের চাল পেয়ে খুশি দরিদ্ররা

১১

ধনবাড়ীতে প্রশাসনের তেলের পাম্পে ঝটিকা অভিযান

১২

ধনবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

নালিতাবাড়ী সীমান্তে পুলিশের অভিযান: ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

১৪

ঈদের আনন্দ ভাগাভাগি: বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের উপহার বিতরণ

১৫

হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিনাজপুর চেম্বারের

১৬

নাগেশ্বরীতে হতদরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল, ল্যাট্টিন ও টিন বিতরণ

১৭

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি

১৮

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড

১৯

খতমে তারাবী সম্পন্ন করা দুই হাফেজকে সম্মাননা দিলো মসজিদ কমিটি

২০