Online Desk
৯ মার্চ ২০২৬, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাউফলে অসহায়দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

বাউফলে অসহায়দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

বাউফল প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে পটুয়াখালীর বাউফলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরি বাবদ চেক বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বেলা ১২টার দিকে উপজেলার ১০টি পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তার চেক ও ঢেউটিন তুলে দেন বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

এ সময় তিনি বলেন, “সরকার সবসময় সাধারণ মানুষের পাশে আছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র পরিবারগুলোকে সর্বোচ্চ সহযোগিতা করতে আমরা বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, এলাকায় ফায়ার সার্ভিসের যেসব সমস্যা রয়েছে, তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমদ। কর্মসূচি বাস্তবায়ন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাইদুল মোরশেদ মুরাদ।

সরকারি এ মানবিক সহায়তা কর্মসূচি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘব এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ১০ জন পরিবারের মাঝে ২ বান (১৬ পিস) করে ৯ফিট উচ্চতার টিন প্রদান করা হয়। এবং ৬ হাজার করে টাকা প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মোরেলগঞ্জে মাদ্রাসা শিক্ষকের জমিতে ভবন নির্মাণের অভিযোগ

রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা

আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুর; আতঙ্কে শিক্ষার্থীরা

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

কালকিনিতে ক্লিনিকে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা আদায়

বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাউফলে গরু চুরির হিড়িক

বাউফলে অসহায়দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

বিশ্ব নারী দিবসে ইউনিভার্সেল মেডিকেলের বিশেষ আয়োজন

১০

ধুনটে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

১২

এবি ব্যাংক ও র‌্যানকন ব্রিটিশ মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর

১৩

রায়পুরে উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

১৪

শ্রীপুরে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাংচুর ও লুটপাটের অভিযোগ

১৫

নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী এমপি আসনে বড়াইগ্রামের মহুয়া নূর কচি শীর্ষ আলোচনায়

১৬

কাহালুতে গরীব ও অসহায় পরিবাবের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন ইউএনও

১৭

সৌদি আরবে মিসাইল হামলায় কটিয়াদী’র যুবক নিহত,সাংবাদিক ফোরামের শোক

১৮

সকাল ৯টায় ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শনে গেলেন এমপি আনোয়ারুল

১৯

আড়াইহাজারে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযান, রাকিব ডাকাত গ্রেফতার অস্ত্র উদ্ধার

২০