Online Desk
৯ মার্চ ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাউফলে গরু চুরির হিড়িক

বাউফলে গরু চুরির হিড়িক

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলায় গভীর রাতে এক কৃষকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের শরীফ বাড়িতে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

ভুক্তভোগী কৃষক মো. বজলু শরীফ (৬৫) জানান, দীর্ঘদিন কষ্ট করে কৃষিকাজের পাশাপাশি গরুগুলো লালন-পালন করেছেন তিনি। হঠাৎ এমন ঘটনায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, কষ্ট করে খেয়ে না খেয়ে গরুগুলো বড় করেছি। কখনো ভাবিনি এভাবে সব হারাতে হবে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।

স্থানীয় বাসিন্দা মিরাজ জানান, প্রতিদিনের মতো তিনি রাতে তার ছাগল ছানাকে দুধ খাওয়াতে ঘুম থেকে ওঠেন। তখন রাত আনুমানিক সাড়ে ১২টা। এ সময় একটি পিকআপ গাড়ির শব্দ শুনতে পান তিনি। গাড়িটি মেইন রাস্তা দিয়ে শরীফ বাড়ির সামনে গিয়ে থামে। তবে তখন বিষয়টি তিনি গুরুত্ব দেননি। সকালে ঘুম থেকে উঠে জানতে পারেন বজলু শরীফের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পাতিলাপাড়া গ্রামে প্রায়ই ঘর চুরি, হাঁস-মুরগি চুরি এবং গরু-ছাগল চুরির ঘটনা ঘটছে। এ বিষয়ে থানায় একাধিক অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো চোর শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মোরেলগঞ্জে মাদ্রাসা শিক্ষকের জমিতে ভবন নির্মাণের অভিযোগ

রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা

আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুর; আতঙ্কে শিক্ষার্থীরা

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

কালকিনিতে ক্লিনিকে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা আদায়

বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাউফলে গরু চুরির হিড়িক

বাউফলে অসহায়দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

বিশ্ব নারী দিবসে ইউনিভার্সেল মেডিকেলের বিশেষ আয়োজন

১০

ধুনটে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

১২

এবি ব্যাংক ও র‌্যানকন ব্রিটিশ মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর

১৩

রায়পুরে উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

১৪

শ্রীপুরে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাংচুর ও লুটপাটের অভিযোগ

১৫

নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী এমপি আসনে বড়াইগ্রামের মহুয়া নূর কচি শীর্ষ আলোচনায়

১৬

কাহালুতে গরীব ও অসহায় পরিবাবের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন ইউএনও

১৭

সৌদি আরবে মিসাইল হামলায় কটিয়াদী’র যুবক নিহত,সাংবাদিক ফোরামের শোক

১৮

সকাল ৯টায় ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শনে গেলেন এমপি আনোয়ারুল

১৯

আড়াইহাজারে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযান, রাকিব ডাকাত গ্রেফতার অস্ত্র উদ্ধার

২০