Online Desk
১ এপ্রিল ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের স্বকৃীতির দাবিতে প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশন

বিয়ের স্বকৃীতির দাবিতে প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশন

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রামে প্রেমিকার বাড়ির সামনে বিয়ের স্বকৃীতি ও প্রেমিকাকে ফিরে পাওয়ার দাবিতে বিশ্বজিৎ বাড়ৈ (২৮) বছর বয়সী এক যুবক অনশন শুরু করছেন।ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ যেন লাইলির প্রেমে মজনু পাগল।

আজ বুধবার (১ এপ্রিল) সরজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামে গত মঙ্গলবার থেকে প্রেমিকা অনুশীলা বাড়ৈর বাড়ির সামনে অনশনে বসেন,বিশ্বজিৎ বাড়ৈ। তিনি ডাসার উপজেলার নবগ্রামের বিপ্রদাশ পাত্রের ছেলে।

বিশ্বজিৎ পাত্রের দাবি,ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের মনতোষ বাড়ৈর মেয়ে অনুশীলা বাড়ৈর (২৩) এর সাথে ১০ বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে এবং তারা চার বছর আগে কোর্ট ম্যারিজ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।তিনি সেই সম্পর্কের বিয়ের স্বকৃীতি দাবি করেন।

বিশ্বজিৎ পাত্র জানান,আমার ১০ বছরের সম্পর্ক অনুশীলা বাড়ৈর সাথে। তার নার্সিং পড়ালেখার জন্য তার পিছনে প্রায় ১৫-২০ লক্ষ টাকা খরচ করি।ঢাকা এক সাথে দীর্ঘ সময় বাসা ভাড়া করে থেকেছি।তার পরিবার ও গ্রামের কমবেশি সবাই জানে।সম্প্রতি লেখাপড়া শেষ করে আমার স্ত্রী একটি বেসরকারি হাসপাতালে নাসিংয়ে চাকুরি নিয়েছে।এরপর থেকে আমার সাথে পরিবারের কথায় দুরত্ব বজায় রাখছে।বারদিন হয়, আমার সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে।তাই আমি নিরুপায় হয়ে তার বাড়ীতে আমাদের বিয়ের সম্পর্কের স্বকৃীতি পেতে অনশনে বসেছি।সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এখানেই অনশন চালিয়ে যাব।

অনুশীলা বাড়ৈ বলেন,তার সাথে আমার সম্পর্ক ছিল।জোড় করে কোর্ট ম্যারিজে সই করাইছে।আমি এক সপ্তাহ আগে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। তার সাথে আমি সংসার করবো না।

স্থানীয় মেম্বার ও কয়েকজন গ্রামবাসী জানান,দীর্ঘদিনের সম্পর্ক ছেলে ও মেয়ের। সেই সম্পর্কের জেরে তারা দুজনের সম্মতিতে গোপনে বিয়ে করছে। এখন এলাকার সবাই জানে।তাদের সম্পর্কের বিয়ের স্বকৃীতির দাবীতে ছেলেটি দুইদিন ধরে অনশনে বসেছে।উভয় পরিবারের সাথে আমারা কথা বোলছি। সমঝোতার মাধ্যমে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করছি।

এব্যাপারে ডাসার থানার ওসি মো.তরিকুল ইসলাম বলেন,তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হবে। বিষয়টি নিয়ে থানায় এখনও কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০