
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে শহরের টি এ রোডের ডিকে বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় ।
আজ সকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী সদর উপজেলার টি এ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
এসময় ডিকে বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ হাইড্রোজ ব্যাবহার, অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ডিকে বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং এ ধরনের কার্যকলাপের জন্য সর্তক করা হয়।