Online Desk
৯ এপ্রিল ২০২৬, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার

ভূরুঙ্গামারীতে তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মেসার্স সাহা ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি ও পুলিশের উপর চড়াও হওয়ার ঘটনায় দুই বাইকারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার সাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন। আটক দুই যুবকের নাম, আলমগীর হোসেন ও ইজাজ তানভীর তুষার। তারা ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা।

পুলিশ ও প্রত‍্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল থেকে প্রশাসনের তত্ত্বাবধানে প্রতি মোটরসাইকেলে ৩০০ টাকার করে তেল সরবরাহ করা হচ্ছিল। এ সময় দুই বাইকার ৫০০ টাকার তেল দেওয়ার দাবি জানিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং পুলিশের উপর চড়াও হন বলে প্রত‍্যক্ষদর্শীরা জানান ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে ওই দুই বাইকারকে আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর নিকট মুচলেকা প্রদান সাপেক্ষে তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, আটক দুই বাইকারকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন জানান, ভবিষ্যতে এমন ঘটনা, ঘটাবে না মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে চোরাই গরু উদ্ধার : আটক ২

হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু

বৈশাখী শোভাযাত্রায় মুখে মুখোশ নিষিদ্ধ

উলিপুরে দুইটি ইট ভাটায় সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

সমুদ্রের বরফ গলে হাজারো ছানার মৃত্যু, বিলুপ্তির ঝুঁকিতে ‘সম্রাট পেঙ্গুইন’

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

‘গণবিরোধী’ বিলের দায় নেবে না জামায়াত, সংসদে ওয়াকআউট

নাগেশ্বরীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময়

ধনবাড়ীতে নন্দী খালের পুন: খনন কাজের উদ্বোধন

১০

কুবিতে র‌্যাগিং, বুলিং ও হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থান প্রশাসনের

১১

৪২ দিনে দেশে কোনো গুম-ক্রসফায়ার হয়নি: আইনমন্ত্রী

১২

ধুনটে রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এমপি পুত্র আসিফ

১৩

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ 

১৪

ধুনট কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাউফলে অগ্নিকান্ডে ০৪টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৬ লাখ টাকা

১৬

আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ

১৭

ভূরুঙ্গামারীতে বিএনপি নেতা কর্তৃক উপজেলা প্রকৌশলীকে প্রাণ নাশের হুমকী, থানায় জিডি

১৮

কটিয়াদীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০