Shakil Shah
২৮ ডিসেম্বর ২০২০, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যনগরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

 

আল-আমিন, কলমাকান্দা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের মধ্যনগরে সরিষার আবাদ বেশ ভালো হয়েছে।সরিষার বাম্পার ফলনের আশার হাতছানিতে কৃষকের মুখে সরিষা ফুলের মতোই হাসি ফুটে উঠেছে। এই বছর সরিষার হলুদ ফুলে সারা মাঠ ছেয়ে গেছে। মাঠজুড়ে হলুদ ফুলের সমারোহ।

আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছরে মধ্যনগর অঞ্চলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষকদের।

সরেজমিনে লক্ষ্য করা গেছে, মধ্যনগরে সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা ধারণ করেছে কৃষকের জমিতে। সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মন আকুল হয়ে
উঠে। সরিষার মাঠ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।

এই বিষয়ে মধ্যনগর থানার বংশীকুন্ডা (দঃ) মির্জাপুর গ্রামের চাষী মোঃ রশিদ মিয়া বলেন, এই বছর ১ একর জমিতে সরিষার চাষাবাদ করেছি।জমিতে খুব ভালো ফুল ধরেছে । বাম্পার ফলনের আশা করছি ।

ওই এলাকার আরেক তরুণ কৃষক মোঃ আবুল কাশেম বলেন, জমিতে খুব ভালো ফুল ফুটেছে।সরিষার ফলনকে পোকা মাকড় থেকে রক্ষা করতে নিয়মিতভাবে কীটনাশক স্প্রে ও সার দিয়েছি।এ খন যদি হালকা বৃষ্টি হয় তাহলে ভালো ফলনের আশা করা যায়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন,এই বছর ৩৪০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষকের জন্য ডিলারের মাধ্যমে ভালো ফলনের লক্ষে সার ও কীটনাশক যথেষ্ট সরবরাহ করা হয়েছে। সেই সাথে কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। আগামী ১৫-২০ দিনের মধ্যে ফসল ঘরে তুলা যাবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০