Admin Panel
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মশক নিধনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের; কাল থেকে শুরু হচ্ছে ১০ দিনের ক্রাশ প্রোগ্রাম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মশক নিধন কার্যক্রমে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়ে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন ডিএসসিসি প্রশাসক মোঃ আব্দুস সালাম। আজ নগর ভবন অডিটোরিয়ামে স্বাস্থ্য বিভাগের মশক নিধন শাখার কর্মকর্তাদের সাথে এক জরুরি সভায় তিনি এই ঘোষণা দেন।

সম্প্রতি ডিএসসিসি এলাকায় মশার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় প্রশাসকের নির্দেশে এই বিশেষ সভা আহ্বান করা হয়। সভায় মশক নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিশ্চিতকরণ, সঠিক পদ্ধতি অনুসরণ এবং মাঠ পর্যায়ে কঠোর তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়। মশক নিয়ন্ত্রণে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সাথে সমন্বিতভাবে কাজ করার জন্য স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার লার্ভা পাওয়া গেলে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ডিএসসিসি প্রশাসক বলেন, “মশা নিয়ন্ত্রণে অবহেলা, ব্যর্থতা বা দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না। এ বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স।” তিনি আরও জানান, মশা নিয়ন্ত্রণ কার্যক্রম তিনি নিজেই সরেজমিনে পরিদর্শন করবেন। আগামীকাল থেকে ডিএসসিসির ১০টি অঞ্চলে পর্যায়ক্রমে ১০ দিনের বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু হবে, যেখানে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

সভায় মশক কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং বর্তমান ওষুধের বিকল্প হিসেবে নতুন কার্যকর ওষুধের পরীক্ষামূলক ব্যবহারের বিষয়ে আলোচনা হয়। এছাড়া সরকারি বা বেসরকারি যে কোনো স্থাপনায় মশার উৎপত্তিস্থল পাওয়া গেলে এবং বারবার সতর্ক করার পরও ব্যবস্থা না নিলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রশাসক।

উক্ত সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, কর্পোরেশন সচিব মোহাম্মদ নাছিম আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ মাহাবুবুর রহমান তালুকদারসহ সকল বিভাগীয় প্রধান, আঞ্চলিক কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের মশক নিধন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মশক নিধনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের; কাল থেকে শুরু হচ্ছে ১০ দিনের ক্রাশ প্রোগ্রাম

ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫১

যুদ্ধ মধ্যপ্রাচ্যে, ঢাকায় বিমানবন্দরে হাজারো যাত্রী ভোগান্তিতে

প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ জীবনযাপন করছেন- নুর

দেবিদ্বারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

দেবিদ্বারে ‘অপহরণ’ নাটকের অবসান, দত্তক দেওয়া শিশুটি উদ্ধার

মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত

বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এসেট প্রকল্পের আওতায় গোপালগঞ্জে “জব ফেয়ার অনুষ্ঠিত

ধুনটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ঈদের আগেই ফ্যামিলি কার্ডের টাকা পৌঁছে যাবে

১০

কৃষকদের ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ করবে সরকার

১১

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

শ্রীপুরে দুই মাদক ব্যবসায়িকে আটক করে দিলেও মামলা দেয়নি পুলিশ

১৩

চন্দনাইশে বেপরোয়া গতির বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

১৪

নরসিংদীতে কিশোরী ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামিসহ সাতজন গ্রেফতার

১৫

নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামি গৌরীপুরে গ্রেফতার

১৬

‎রাঙ্গুনিয়ায় অপহরণ করে কুপিয়ে জখম, জঙ্গল থেকে উদ্ধার

১৭

শ্রীপুরে অজ্ঞাত যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

১৮

আলহাজ্ব নওশা মিয়া চৌধুরী ফাইন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ-সিএনজি সংঘর্ষ: শিশুসহ আহত ৫

২০