Admin Panel
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য লাইব্রেরি স্থাপনে ফুটস্টেপসকে সহায়তা করবে ইবিএল

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত লাইব্রেরি স্থাপনে সহায়তা করতে ফুটস্টেপস বাংলাদেশকে সহায়তা করবে ইস্টার্ন ব্যাংক। ফুটস্টেপ্টস বাংলাদেশের ফ্লাগশিপ প্রকল্প “প্রজেক্ট বৃত্ত”-এর আওতায় বাস্তবায়িত উদ্যোগটি শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং স্বনির্ভর শিক্ষার সুযোগ বৃদ্ধি করবে।

ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ এবং উদ্যোগ সহায়তা হিসেবে সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইবিএল হেড অব কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স জিয়াউল করিম ফুটস্টেপস বাংলাদেশ-এর কো-ফাউন্ডার ও ভাইস প্রেসিডেন্ট এবং লিংকনস ইন-এর ব্যারিস্টার মোহাম্মদ তাকী ইয়াসিরের কাছে একটি চেক হস্তান্তর করেন।

প্রজেক্ট বৃত্ত-এর মাধ্যমে ফুটস্টেপস বাংলাদেশ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান অবকাঠামোগত ঘাটতি পূরণের উদ্যোগ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের অনেকেরেই এমন লাইব্রেরি অভাব রয়েছে যা শিশুদের কগনেটিভ, সংবেদনশীল এবং বিকাশগত প্রয়োজন মিটাতে সক্ষম।

লাইব্রেরিগুলোতে থাকবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উপযোগী শিক্ষাসামগ্রী, সংবেদনশীলতা-বান্ধব আসবাবপত্র, সহজে ব্যবহারযোগ্য সেলফ এবং সৃজনশীল কার্যক্রমের জন্য নির্ধারিত স্থান, যা শিশুদের কগনিটিভ ও মানসিক বিকাশে সহায়ক হবে। পেশাদার স্থপতিদের সহযোগিতায় এই লাইব্রেরিগুলো এমনভাবে ডিজাইন করা হবে, যা শিশুদের জন্য হবে আনন্দদায়ক, নিরাপদ এবং অনুপ্রেরণাদায়ক শেখার পরিবেশ সমৃদ্ধ।

জিয়াউল করিম বলেন, এই উদ্যোগ সহায়তা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে ইস্টার্ন ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন। অন্যদিকে, মোহাম্মদ তাকী ইয়াসির তাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলার মিশনে সহযোগিতা করার জন্য ইস্টার্ন ব্যাংককে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ফুটস্টেপস বাংলাদেশ-এর পক্ষে উপস্থিত ছিলেন ইব্রাহিম দাউদ আবির, হেড অব প্রোগ্রামস এবং সাদিয়া তানজিম তানিয়া, প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ অফিসার। ইস্টার্ন ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন মেজর মো. আব্দুস সালাম, পিএসসি (অব.), হেড অব অ্যাডমিনিস্ট্রেশন; মো. আব্দুল্লাহ আল মামুন, এফসিএস, কোম্পানি সেক্রেটারি; এবং মো. মাসকুর রেজা, এফসিএ, হেড অব বিজনেস ইনফরমেশন সিস্টেমস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি অসুস্থ আব্দুল হান্নান এর খোঁজখবর নিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

অতিরিক্ত ডিআইজি মোঃ সাইফুজ্জামান ফারুকীকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান

ধান তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রায়গঞ্জের যুবকের

মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১০

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ

সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বোয়ালখালীতে অটোরিকশায় মদ পাচার: বস্তাভর্তি চোলাই মদসহ আটক দুই

সিংড়ায় বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

১০

বোয়ালখালীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

১১

লালপুরে দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শালকি ডোমার উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

১৩

গোপালগঞ্জ এলজিইডি’র বাস্তবায়নে সদ্য সমাপ্ত ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১৪

পটুয়াখালীতে জমি দখলের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

১৫

কৃষকের উন্নতির কথা চিন্তু করেই খাল খনন কর্মসূচি – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

১৬

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ষড়যন্ত্র ও বৈষম্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন : নির্বাচন কমিশন পুনর্গঠন দাবি

১৭

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৮

নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি: জনশান্তি ভঙ্গের দায়ে বাঁশখালীতে যুবকের কারাদণ্ড

১৯

মাদারীপুরের সন্তান বৃষ্টি যুক্তরাষ্ট্রে খুন, বাড়িতে শোকের মাতম

২০