Online Desk
৮ মার্চ ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলার খাতিয়াল গ্রামে পূর্ব শত্রুতার জেরে কয়েকটি বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে ৫০–৬০ জনের একটি সংঘবদ্ধ দল গ্রামটির কয়েকটি বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরে ঢুকে ব্যাপক ভাংচুর চালায় এবং ঘরের বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন সিরাজ মল্লিক, কবির ফকির, শহিদুল হক, জালাল মাতুব্বর, আবু আলম মল্লিক, আবু বক্কর মল্লিক ও বাদল মল্লিক।

প্রবাসীদের স্ত্রী খাদিজা বেগম, পুতুল ও সানজিদা অভিযোগ করে বলেন, শহিদুল মাতুব্বরের নেতৃত্বে নাসির শেখ, দীলিপ মাতুব্বরসহ আরও কয়েকজন তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরে ঢুকে ভাংচুর ও লুটপাট করে। ভাংচুর ও লুটপাটের সময় ঘর থেকে প্রায় ২৭ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ৫ লাখ টাকা নিয়ে যায় হামলাকারীরা। এছাড়া পরিবারের সদস্যদের মারধর করলে অন্তত পাঁচজন আহত হন।

আহতরা হলেন, নয়ন মল্লিক, খাদিজা বেগম, আসমা, জীবন নেসা, রেশমা। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ ব্যাপারে দীলিপ মাতুব্বর জানান, এটা সম্পূর্ণ মিথ্যা, তারা নিজেরা এরকম করে আমাদের নামে অভিযোগ দিচ্ছে, তারা আগেও আমাদের নামে বাড়িঘর ভাঙচুরও লুটপাটের মামলা দিয়ে জেল খাটিয়েছে। এবং আব্বাস চৌধুরী নামের একজনকে তারা হত্যা করেছে।

ওই মামলার আসামি তারা। এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের রামপালে আন্তর্জা‌তিক নারী দিবস পালন

স্থানীয় সরকারে সাড়ে ৪ হাজারের বেশি প্রতিষ্ঠানে ভোটের প্রস্তুতি ইসির

সিটি ব্যাংক ও টয়োটা বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধুনটে বিএনপি,র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বকশীগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের ইফতার মাহফিল

নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সাক্ষাৎ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকারের কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মিরসরাইয়ে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্য কে জনতার গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

১০

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

রাঙ্গামাটির লংগদুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১২

অসহায় শিক্ষার্থী সোহাগের ফরম পূরণে আর্থিক সহায়তা লংগদু জোনের

১৩

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৪

আশুলিয়ায় বাড়িওয়ালাদের সাথে বিএনপি নেতাদের ইফতার পার্টি

১৫

জাতীয় স্মৃতিসৌধে নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন

১৬

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

আরও কর্মসংস্থান তৈরির প্রত্যাশা এমজিআই’র

১৮

১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী

১৯

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

২০