
মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২৬) সকাল ১০:০০ টায় উপজেলা অডিটোরিয়াম রুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শত শহীদের রক্তে লেখা আমাদের এই স্বাধীনতা, জুলাইয়ের বীরগাথা হৃদয়ে রবে চিরকাল অক্ষয় হয়ে।”.
রক্তের সিঁড়ি বেয়ে অর্জিত নতুন বাংলাদেশ।
উক্ত অনুষ্ঠানে জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি ও শিশু বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি (বিএনপি)।
,অকুণ্ঠ সমর্থন ও নিশ্ছিদ্র সহযোগিতায় ছিলেন: ডা. জাকারিয়া আল আজিজ (সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। সদস্য সচিব, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন। যুগ্ম আহবায়ক, ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতি।)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, মির্জাপুর, সুলতান উদ্দিন প্রধান শিক্ষক মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
মো. আতিকুর রহমান ( সভাপতি মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও প্রধান শিক্ষক রানাশাল উচ্চ বিদ্যালয়।