Shakil Shah
১ জানুয়ারী ২০২৪, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের, আহত ২

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের, আহত ২

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (১ জানুয়ারি) সকালে গুড়দাহ দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে লিয়াকত আলী (২৫) ও শ্যামকুড় গ্রামের হাফিজুর রহমানের ছেলে রিয়াদ হোসেন (১৬)।

আহতরা হলেন- পদ্মপুকুর পশ্চিমপাড়ার খায়রুল ইসলামের ছেলে জিহাদ হোসেন (১৮) ও আবু বকরের ছেলে সবুজ হোসেন (১৭)।

স্থানীয় বাসিন্দা খালিদ বিন আসাদ হৃদয় জানান, মোটরসাইকেলযোগে লিয়াকত আলী গুড়দাহ বাজার থেকে জীবনগর যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও দুইজন। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহেশপুরের দত্তনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আশিষ দাস বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০