
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: ক্ষমতায় যদি বিএনপি থাকে আর আপনারা যদি অন্য দলকে ভোট দেন তাহলে আমি কিন্তু আপনাদের ছাড়বো না, ঘর-বাড়ি সব পুরায়ে ছারখার করে দিবো বলে মন্তব্য করেন মনোনয়ন বাতিল হওয়া কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি।
মঙ্গলবার রাতে গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজারে আয়োজিত নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।
মুন্সি বলেন, আমি কিন্তু কথা পরিস্কার করে বলতেছি, আপনারা ভাববেন না আমি এটা ভয় দেখাচ্ছি, আপনারা প্রয়োজনে রেকর্ড করে ছেড়ে দিতে পারেন। আপনারা এটা ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার সমস্যা নাই। সুতরাং আকে যেন অপমানিত না হইতে হয়, আমাকে যদি অপমানিত হতে হয় তাহলে আমি সে অপমানের শোধ এভাবেই নিবো। তাহলর সবাই কিন্তু ১২ তারিখ ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন মঞ্জুরুল মুন্সিকে অপমানের হাত থেকে রক্ষা করবেন।
তিনি বলেন, অতিতে আপনারা কখনো আমাকে অপমান করেননি, আপনারা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করছেন। আমি থ্রেট করছিনা, এবার আমাদের বিএনপিই আর তারেক রহমানই ক্ষমতায় আসবে। আমি অতিতে কারোর বিরুদ্ধে কোন খারাপ সিদ্ধান্ত নেইনি, আমি কারোর বিরুদ্ধে মামলা করিনি। আমাকে এবার খারাপ হতে দিবেন না, আমি যদি খারাপ হই তাহলে খারাপের খারাপ হবো।
বিএনপি নেতা আবুল কালামের সঞ্চালনায় নির্বাচনী পথ সভায় উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক এমএ আউয়াল খাঁন, বিএনপি নেতা সাজু চেয়ারম্যানসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।