Shakil Shah
১ মার্চ ২০২১, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘যৌবন নেই, কিন্তু অভিজ্ঞতা আছে’ বললেন মির্জা আব্বাস

ভোরের দর্পণ ডেস্ক:

এখন যৌবন নেই, কিন্তু অভিজ্ঞতা আছে। আমার অভিজ্ঞতা দিয়ে তরুণদের সহায়তা করতে পারি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার (০১ মার্চ) বিকেলে রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপি ঘোষিত বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, কথায় আছে, বাঘ বুড়ো হলেও বাঘের থাবা বুড়ো হয় না। আমরা বুড়ো হয়ে গেলেও আমাদের থাবা যে বুড়ো হয়নি তা মনে রাখতে হবে।

এসময় আলাপ-আলোচনা কিংবা সভা-সমাবেশ করে নয়, যুদ্ধ করে সরকার হটানোর ডাক দেয় বিএনপি নেতারা। তারা বলেন, যুদ্ধ ছাড়া যেমন দেশ স্বাধীন হয়নি, তেমনি যুদ্ধ ছাড়া সরকারও সরানো যাবে না।

অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি যোগ দেন বিদেশি দূতাবাসের কয়েকজন কর্মকর্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দলের চলমান কর্মসূচির সমালোচনা করে ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত শাহজাহান ওমর বলেন, আলাপ-আলোচনা করে দাবি আদায় করা যাবে না।

তিনি বলেন, আলোচনা অনেক করেছি, এসব রাবিশ; এবার অ্যাকশনের কথা বলেন। কী করলে, কিভাবে এই সরকার থেকে পরিত্রাণ পাওয়া যাবে, পরিকল্পনা করতে হবে।

দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের উদ্দেশ্য করে শাহজাহান ওমর বলেন, আপনারা কী আলোচনা করেন আমি বুঝি না। আমি একজন সৈনিক, আমি জানি কিভাবে যুদ্ধ করতে হয়। এই সরকারের বিরুদ্ধে যুদ্ধের কোনো বিকল্প নেই, যেমন কুকুর তেমন মুগুর হতে হবে।

যুদ্ধের জন্য প্রস্তুতির বিকল্প নেই মন্তব্য করে দলের স্থায়ী কমিটির নেতারা সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যুদ্ধ ছাড়া স্বাধীনতা আসেনি, যুদ্ধ ছাড়া গণতন্ত্রও পাওয়া যাবে না। সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে।

অনুষ্ঠানে জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০