Online Desk
৯ মার্চ ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা

রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা

রাজবাড়ী জেলা প্রতিনিধি: রাজবাড়ীতে জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসান। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও জেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এর প্রতিনিধিরা।

সভায় জেলার উন্নয়ন কার্যক্রমে এনজিওগুলোর চলমান প্রকল্প, কার্যক্রমের অগ্রগতি এবং সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, জেলার উন্নয়ন কর্মকাণ্ডে সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকারি দপ্তর ও এনজিওগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন।

তিনি বিশেষভাবে দৌলতদিয়া যৌনপল্লীর যৌনকর্মীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বলেন, তাদের বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করা গেলে অনেকেই এই পেশা ছেড়ে সমাজের মূল ধারায় ফিরে আসতে পারবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট এনজিওগুলোকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় অংশগ্রহণকারী বিভিন্ন এনজিও প্রতিনিধিরাও তাদের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মোরেলগঞ্জে মাদ্রাসা শিক্ষকের জমিতে ভবন নির্মাণের অভিযোগ

রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা

আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুর; আতঙ্কে শিক্ষার্থীরা

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

কালকিনিতে ক্লিনিকে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা আদায়

বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাউফলে গরু চুরির হিড়িক

বাউফলে অসহায়দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

বিশ্ব নারী দিবসে ইউনিভার্সেল মেডিকেলের বিশেষ আয়োজন

১০

ধুনটে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

১২

এবি ব্যাংক ও র‌্যানকন ব্রিটিশ মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর

১৩

রায়পুরে উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

১৪

শ্রীপুরে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাংচুর ও লুটপাটের অভিযোগ

১৫

নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী এমপি আসনে বড়াইগ্রামের মহুয়া নূর কচি শীর্ষ আলোচনায়

১৬

কাহালুতে গরীব ও অসহায় পরিবাবের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন ইউএনও

১৭

সৌদি আরবে মিসাইল হামলায় কটিয়াদী’র যুবক নিহত,সাংবাদিক ফোরামের শোক

১৮

সকাল ৯টায় ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শনে গেলেন এমপি আনোয়ারুল

১৯

আড়াইহাজারে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযান, রাকিব ডাকাত গ্রেফতার অস্ত্র উদ্ধার

২০