Online Desk
২১ এপ্রিল ২০২৬, ৮:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

"লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন"

লংগদু প্রতিনিধি : সারাদেশের ন্যায় রাঙ্গামাটির লংগদুতে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলার ৪টি কেন্দ্রে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় শুরু হয়েছে। পরীক্ষা চলবে ২০মে ২০২৬ পর্যন্ত।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল দশটায় লংগদু উপজেলা ৪টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও এসএসসি ভোকেশনাল এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬শ ৬৮জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন।

এবছর লংগদুতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ১১৯ জন ছাত্র-ছাত্রী লংগদু সরকারী উচ্চবিদ্যালয়ে কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করছে। তার মধ্যে ৬১ জন ছাত্র এবং ৫৮ জন ছাত্রী রয়েছেন।

এছাড়াও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে লংগদু সরকারী উচ্চবিদ্যালয় (কেন্দ্র নং-০১)কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী (নিয়মিত ও অনিয়মিত) সংখ্যা ৩১৫ জন। তারমধ্যে প্রথম দিনের বাংলা পরীক্ষায় ২০২ জন পরীক্ষার্থীর মধ্যে পাঁচজন অনুপস্থিত রয়েছে। যারমধ্যে ছাত্র ৮৭ জন এবং ছাত্রী ১১৫ জন।

লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় (কেন্দ্র নং-০২) কেন্দ্রে ১৭২জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৯ উপস্থিত এবং তিনজন অনুপস্থিত রয়েছেন। যার মধ্যে ৮৭ জন ও ৮২ জন ছাত্রী।

এদিকে রাবেতা মডেল উচ্চবিদ্যালয়ে (কেন্দ্র নং-৪) ভোকেশনাল/ কারিগরি শিক্ষা কেন্দ্রে ৬২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন ৬২জন। তারমধ্যে ৩৬ জন ছাত্র, ২৬ জন ছাত্রী রয়েছেন। একেন্দ্রে সকল পরীক্ষার্থী স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত আছেন।

সরেজমিনে কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, প্রতিটি কেন্দ্রে কেন্দ্র সচিব, হল সুপার ও হলপরিদর্শকের পাশাপাশি সম্পূর্ণ নকল মুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা চলছে। সেই সাথে নিরাপত্তার সার্ভে সিসিটিভি স্থাপন করা হয়েছে।

পরীক্ষার আনুষাঙ্গিক বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন বলেন, যথাসময়ে পরীক্ষার কেন্দ্র গুলোতে পরীক্ষার কার্যক্রম শুরু করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার জন্য প্রত্যেকটি কেন্দ্রের হলে হলে সিসিটিভি স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য যে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী। ২০২৫ সালে ফল প্রকাশের যে তথ্য দেওয়া হয়েছিল, তাতে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৩৬ হাজারের বেশি। অর্থাৎ গতবারের তুলনায় এবার পরীক্ষার্থী অনেক কম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০