Shakil Shah
১৯ মে ২০২১, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:

দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে হেনস্তা-নির্যাতন, গ্রেফতারের প্রতিবাদে এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ওই মানববন্ধনে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের পাশাপাশি বেশ কয়েকটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার ও মনিরুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, কবি সংঘ বাংলাদেশের সভাপতি তালাত মাহমুদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমএ হাকাম হীরা, শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল, নকলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা জাতীয় সাংবাদি সংস্থার সভাপতি জিএইচ হান্নান, মানবাধিকার সংগঠন আমাদের আইন শেরপুর শাখার চেয়ারম্যান নুর-ই-আলম চঞ্চল, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক আইরিন পারভীন, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সোলায়মান খান, শেরপুর ইয়্যুথ রিপোর্টারস ক্লাবের সভাপতি সোহেল রানা, শেরপুর ইয়ং রিপোর্টারস ইউনিটির সভাপতি জাহিদুল খান সৌরভ প্রমুখ। এছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন, শেরপুর গ্র্যাজুয়েট ক্লাব, রক্তসৈনিক বাংলাদেশ, বিডিক্লিন শেরপুর, আজকের তারুণ্যসহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন।

সমাবেশে বক্তারা বলেন, রোজিনা ইসলাম একজন সৎ, মেধাবী ও সাহসী সাংবাদিক। স্বাস্থ্যখাত নিয়ে বেশ কয়েকটি অনুসন্ধানী নিউজ করার কারণেই তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের রোষানলে পড়েছেন। ওইসময় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথা মামলা প্রত্যাহার এবং ওই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।,

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০