Online Desk
৩ মার্চ ২০২৬, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে অস্থায়ী বাজার ইজারা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

শ্রীপুরে অস্থায়ী বাজার ইজারা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ব্যস্ততম মাওনা চৌরাস্তা এলাকায় শ্রীপুর পৌরসভা কর্তৃক ইজারার নামে মহাসড়ক ও ফুটপাত দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সাধারন জনতা।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন। তারা মহাসড়ক ও ফুটপাত দখল করে যানজট সৃষ্টি করে জনভোগান্তির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১ টায় মাওনা চৌরাস্তা উড়াল সেতৃর নিচে অস্থায়ী বাজার ইজারার নামে মহাসড়ক দখল আর নয় স্লোগানে শ্রীপুর উপজেলা সর্বস্তরের জনগনের ব্যানারে তারা এর প্রতিবাদ জানান।

মানববন্ধনে নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান (পরিবেশ বিষয়ক সংগঠন) খোরশেদ আলম, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাফি কামাল, সচেতন নাগরিক সমাজের সভাপতি জুয়েল রানা, দৈনিক আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মন্ডল, দৈনিক আমার ধেশে’র শ্রীপুর প্রতিনিধি এস এম জহিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তাব্য তারা বলেন, ঢাকা-ময়মননিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে ব্যস্ত এলাকা হিসেবে এ অঞ্চলে পরিচিতি পেয়েছে। এ অঞ্চলে অতি দ্রুত সময়ের মধ্যে ছোট-বড় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠোয় এটি বাণিজ্যিক হিসেবে গাজীপুরের মধ্যে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত লাভ করেছে। এর পাশাপাশি এখানে বিভিন্ন বড়বড় মার্কেট, বিপনি বিতানসহ বিভিন্ন রকমের দোকান পাট গড়ে উঠায় লোকজনের সমাগম বেড়ে গেছে। তাই মাওনা চৌরাস্তা ও এর আশপাশের সাধারান মানুষ, শিল্প কারখানার শ্রমিক, ব্যবসায়ী, হকার, ছিন্নমূল মানুষের উপস্থিতি রেড়েছে।

স্থানীয় সচেতন মানুষ এবং এ সড়ক দিয়ে চলচালকারী বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা ব্যস্ততম মাওনা চৌরাস্তা এলাকা আগামীতে যেন অস্থায়ী বাজার বসানোর নামে মহাসড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার জন্য ইজারা না দেয়া হয় সেজন্য তারা পৌর প্রশাসক এবং স্থানীয় সংসদ সদস্যর প্রতি অনুরোধ জানান।

তার বলেন, মাওনা চৌরাস্তায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শিল্পকারখানার শ্রমজীবি, সরকারি-বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মজীবীদের কর্মস্থলে আসা-যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হয়। এত করে যানজটে আটকা পরে তাদের মূল্যবান সময় নষ্ট হওয়ার পাশাপাশি নিজ নিজ কর্মস্থলে সময়মতো পৌছাতে বিল্ম হচ্ছে।

বক্তারা আরও বলেন, মাওনা চৌরাস্তা দিয়ে উত্তরাঞ্চলের প্রায় পাঁচটি জেলার লোকজন চলাচল করে। মহাসড়কে বাজার ইজারা দেওয়ার কারনে মহাসড়ক দখল করে বাজার বসায় যানজটসহ চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সকল বিষয় চিন্তা করে স্থানীয় জনগন ও নাগরিকদের স্বার্থে আগামীতে মাওনা চৌরাস্তা এলাকায় মহাসড়ক দখলের নামে বাজার ইজারা না দেওয়ার আবেদন জানান। সড়কে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা মনিটরিং সঠিকভাবে পর্যবেক্ষন, অবৈধ দখল উচ্ছেদ, যানজটমুক্ত চলাচল নিশ্চিতকরণ এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনার দাবি করেন। হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন অংশগ্রহণকারীরা। দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যার আশু সমাধানে পদক্ষেপ না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে ঘোষনা দেন শ্রীপুর উপজেলা সর্বস্তরের জনগনের ব্যানারে মানববন্ধনের বক্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০