Online Desk
৩ মার্চ ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুর কৃষকদল নেতার সংবাদ সম্মেলন চাঁদা দাবি ও লুটপাটের অভিযোগ ভিত্তিহীন

শ্রীপুর কৃষকদল নেতার সংবাদ সম্মেলন চাঁদা দাবি ও লুটপাটের অভিযোগ ভিত্তিহীন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: মাদক কারবারীদেরকে মাদকসহ (ইয়াবা ট্যাবলেট) আটক করে পুলিশে সোপর্দ করায় কৃষকদল নেতা হুমায়ুন কবিরের বিরুদ্ধে চাঁদাদাবি, সীমানা প্রাচীর নির্মাণে বাধা এবং নির্মাণ সামগ্রী লুটপাটসহ সাজানো, ভিত্তিহীন, মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ওই নেতা।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১ টায় গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে শ্রীপুর উপজেলা কৃষদ দলের সদস্য সচিব হুমায়ুন কবির তার বিরুদ্ধে আনা অভিযোগের এ প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে শ্রীপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব হুমায়ুন কবির লিখিত বক্তব্য বলেন, আমাকে রাজনৈতিক এবং সামাজিকভাবে একটি পক্ষ মাদককারবারীদের সাথে মিশে আমার বিরুদ্ধে ওইসব মিথ্যা অভিযোগ এনে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ইন্দ্রপুর বাজার থেকে ১৯৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী ছালাম মিয়াকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেন তিনি। ছালাম মিয়া পিরুজালী এলাকার মৃত নূরু মিয়ার ছেলে। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমার বিরুদ্ধে চাঁদাদাবি, সীমানা প্রাচীর নির্মাণে বাধা এবং নির্মাণ সামগ্রী লুটপাটের সাজানো, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সাংবাদিকদের দিয়ে বিভিন্ন গণমাধ্যমে আমার বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করেছে। ওইসব প্রকাশিত সংবাদ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে মানহানী করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে মাদককারবারী ও তাদের সহযোগীরা। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি এসব অপপ্রচারের তী স্থানীয় এমপি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলাবাহিনীসহ দেলের নেতৃবৃন্দের প্রতি তার বিরুদ্ধে অবস্থান নেওয়া মাদককারবারীদেরকে দমনে সহযোগীতা কামনা করেন তিনি।

এদিকে, ইন্দ্রপুর এলাকায় একটি সরকারি প্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নির্মানের দায়িত্বে থাকা সরদার এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী রাকিবুল ইসলাম বলেন, আমি আমার কাজের কাউকে সাবকন্ট্রাক্ট দেইনি। আমি নিজেই আমার কাজ পরিচালনা করছি। সীমানা প্রাচীর নির্মাণে কেউ আমাকে বাধা বা চাঁদাদাবি করেনি এবং নির্মাণ সামগ্রীর মালামালও লুটপাটের কোনো ঘটনা ঘটেনি। আমার কাজ চলমান রয়েছে এবং কেউ বাঁধা দেয়নি।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর কৃষক দলের সদস্য সচিব, যুগ্ন আহবায়ক সূজন, সেলিম আহমেদ, আনোয়ার সরকারসহ দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০