Shakil Shah
১৯ মে ২০২১, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে বরগুনা সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বরগুনা প্রতিনিধি:

প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে পাঁচ ঘন্টা আটকে রেখে লাঞ্চিত, নির্যাতন ও মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি এবং স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবিতে বরগুনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বরগুনা সাংবাদিক ইউনিয়ন ও রিপোটার্স ইউনিটির আয়োজনে বুধবার (১৯ মে) সকাল ১০ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়ন চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ্যাডভোকেট মজিবুল হক কিসলু, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ আজিম,বরগুনা রিপোটার্স ইউনিটির সভাপতি মাহবুবুল আলম মান্নু ও মাই টিভির বরগুনা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম স্বপন। চ্যানেল এস, বরগুনা জেলা প্রতিনিধি মো: সোহরাব হোসেন। দৈনিক ভোরের ডাক এর জেলা প্রতিনিধি তালুকদার মোঃ মাসুদ।এছাড়া আরো বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ও রিপোটার্স ইউনিটির নেতাকর্মীরা।

এসময় মাহবুবুল আলম মান্নু বলেন, সাংবাদিকদের গলা চেপে ধরে কখনো কলম থামানো যাবেনা। সাংবাদিকরা সব সময় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান করে আসছে এবং অদূর ভবিষ্যতেও সৎ ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে যাবেন। সাংবাদিক রোজিনা ইসলামেকে হেনস্থা করে, তাকে শারীরিক মানসিকভাবে লাঞ্চিত করার তীব্র নিন্দা জানান এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ্যাডভোকেট মজিবুল হক কিসলু বলেন, রোজিনা ইসলাম অনুসন্ধানী সাংবাদিকতার জ্বলন্ত দৃষ্টান্ত। তিনি তার কর্ম জীবনে সবসময়েই পেশাদারিত্ব বজায় রেখেছেন। সাহসী সাংবাদিকতায় বেশ কয়েকবার তিনি দেশে বিদেশে পুরস্কৃত হয়েছেন। স্বাস্থ্যখাত নিয়ে তিনি বেশ কয়েকটি অনুসন্ধানী রিপোর্ট করেন যা সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে ধারাবাহিক রিপোর্টের জেরেই রোজিনা ইসলামকে লাঞ্চিত ও হেনস্থা করে স্বাস্থ্য বিভাগ। নিজেদের অন্যায় ডাকতে স্বাস্থ্য বিভাগ একজন সাংবাদিকের গলা চেপে ধরে কখনোই তাদের দায় এড়াতে পারেনা। এসময় তিনি রোজিনা ইসলামের নামে মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার ও তদন্ত সাপেক্ষে স্বাস্থ্য খাতের দুর্নীতি গ্রস্থদের শাস্তি দাবি করেন।

এছাড়াও অন্যান্য বক্তারা বলেন, বর্তমান সময়ে বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার আইডল রোজিনা ইসলাম অনুসন্ধানী সাংবাদিকতায় খ্যাতি অর্জন করেছেন আন্তর্জাতিক অঙ্গনে। তিনি স্বাস্থ্য বিভাগের শত শত কোটি টাকার দুর্নীতি ও অনিয়ম নিয়ে একের পর এক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছেন। এই ক্ষোভ থেকেই রোজিনা ইসলামকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে ৫ ঘন্টা আটকে রেখে হেনস্থা ও মিথ্যা মামলা দেয়া হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক, সামাজিক ও বরগুনা ফটো এন্ড ভিডিও জার্নালিস্ট ফোরামে নেতাকর্মীসহ সচেতন নাগরিকবৃন্দ।
এ সময় বক্তারা রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দ্রæত দাবি জানান
মোঃ সোহরাব হোসেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০