Shakil Shah
২০ মে ২০২১, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বামীর লাশ নিতে চীন থেকে সিলেটে স্ত্রী, করলেন মামলাও

ভোরের দর্পণ ডেস্কঃ

সিলেটে স্বদেশীর ছুরিকাঘাতে খুন হওয়া চীনা নাগরিক উই ওনটোর (৪৮) লাশ তার স্ত্রী ওয়াং কিউ আই ইউজিংয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার ওনটোর লাশ হস্তান্তর করা হয়।

এর আগে ওয়াং কিউ আই ইউজিং বুধবার রাতে সিলেট আসেন। পরে তিনি ওনটোর সহকর্মী ‘খুনি’ জো চাওকে আসামি করে সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তবে উই ওনটোর লাশ দেশে নিতে এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে পুলিশ। এর আগপর্যন্ত লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হবে।

মঙ্গলবার সকালে সিলেটের পাঠানটুলা এলাকার নিবাস-বি-১১-৯ নম্বর বাসা থেকে উই ওনটোর লাশ উদ্ধার করে পুলিশ। উই সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ প্লান্টে কাজ করতেন। সেদিন উই ওনটোর লাশের সঙ্গে জো চাও নামের আরেক চীনা শ্রমিককে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করা হয়। তারা একই বাসায় থাকতেন। মামলায় জো চাওকে আসামি করা হয়েছে। জো বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, বৃহস্পতিবার সকালে চীনা নাগরিক উই ওনটোর লাশের ময়নাতদন্ত শেষে সিলেটে আসা স্ত্রীর কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এখন সব কাগজপত্র তার স্ত্রী দূতাবাসে জমা দেবেন এবং সব আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে নিয়ে যাওয়ার অনুমতি মিলবে। এসব প্রক্রিয়ায় সপ্তাহখানেক সময় লেগে যেতে পারে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০