Ibrahim Atiullah Anik
১২ নভেম্বর ২০২৫, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্কুল ছাত্রীকে ডাস্টার দিয়ে পিটিয়ে মাথা ফাটালেন প্রধান শিক্ষক

স্কুল ছাত্রীকে ডাস্টার দিয়ে পিটিয়ে মাথা ফাটালেন প্রধান শিক্ষক

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ছাত্রীকে ডাস্টার দিয়ে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরুক আহমদের বিরুদ্ধে।

রবিবার (৯ নভেম্বর) বেলা ৩টার দিকে বিদ্যালয়ের ক্লাসরুমে এ ঘটনা ঘটে। তবে, মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আহত ছাত্রীর নাম সাইদা বেগম (১৪)। তিনি উপজেলার পাটলী ইউনিয়নের নন্দিরগাঁও পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মুজিবুর রহমানের মেয়ে এবং ওই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরুক আহমেদ ক্লাসে পড়ানোর সময় সপ্তম শ্রেণির ছাত্রী সাইদাকে ডাস্টার দিয়ে আঘাত করেন। এতে ওই ছাত্রীর মাথা ফেটে যায়। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, যেখানে তাকে চিকিৎসা দেয়া হয়। ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও অভিভাবকরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিচারের দাবি জানান।

জগন্নাথপুর উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় বলেন, ‘‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’

জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ‘‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০