Shakil Shah
১৬ অগাস্ট ২০২২, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মিশেল ব্যাচেলেট

ভোরের দর্পণ ডেস্কঃ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে শরণার্থীদের রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ৯টায় ছয় সদস্যের প্রতিনিধি দলসহ উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্পে পৌঁছান। এরপর কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে এসে শরণার্থীদের রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ-দ্দৌজা নয়ন জানান, সকালে ক্যাম্পে পৌছে কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে শরনার্থী রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করে সেখান থেকে ক্যাম্প ৪ (এক্সটেনশন) এ মিশেল ব্যাচেলেট ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, আইওএম’র চলমান কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গা নারী, যুব প্রতিনিধি ও ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে ক্যাম্প ২০ এক্সটেনশনে বৃক্ষ রোপণ কার্যক্রম এবং এর স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেন মিশেল ব্যাচেলেট।

ক্যাম্প পরিদর্শনকালে মিশেল ব্যাচেলেট সাথে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও, আইএনজি প্রতিনিধি, ইউএন সংস্থার প্রতিনিধি ও পুলিশ, এপিবিএন সদস্যরা উপস্থিত ছিলেন।

বেলা সাড়ে ১২টার দিকে কুতুপালং মধুরছড়া ক্যাম্প থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। দুপুরে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ সরকারের শরণার্থী ব্যবস্থাপনায় নিয়োজিত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজারে আসেন মিশেল ব্যাচলেট।

প্রসঙ্গত, চার দিনের সফরে গত রবিবার ঢাকায় এসে পৌঁছান মিশেল ব্যাচেলেট। সেদিন রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন। আজ কক্সবাজার সফর শেষে বুধবার (১৭ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দেখা করার কথা রয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০