Online Desk
২০ জুন ২০২৩, ৮:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এলজিইডি’র উদ্যোগে গোপালগঞ্জে আয়বর্ধক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে সারাদেশে পুকুর, খাল উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় গোপালগঞ্জ সদর উপজেলার “রঘুনাথপুর কাঁচিদাহ খাল” এলাকায় বসবাসরত বেকার, অসহায়, দরিদ্র ও হতদরিদ্র নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয়বর্ধনমূলক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।   

মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে 

৯ টায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গোপালগঞ্জ এলজিইডি এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। 

গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী এস এম জাহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক। 

প্রকল্পের পক্ষে এলজিইডি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী এটিএম রবিউল আলম। প্রশিক্ষণটির সঞ্চালনায় ছিলেন প্রশিক্ষণ স্পেশালিস্ট মো. জাহাঙ্গীর হোসেন। 

দিনব্যাপী চলমান এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে  গোপালগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মো.জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। রঘুনাথপুর ইউনিয়নের নারী-পুরুষ সহ মোট ৪০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। 

এসময় উপ-সহকারী প্রকৌশলী মানিক রায় সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০