Bhorer Darpan
২৯ জানুয়ারী ২০২৫, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ী সীমান্তে চোরাই পথে আনা ২ হাজার কেজি গরুর মাংস জব্দ

নালিতাবাড়ী সীমান্তে চোরাই পথে আনা ২ হাজার কেজি গরুর মাংস জব্দ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী সমশ্চূড়া এলাকা থেকে ভারত থেকো চোরাই পথে আনা প্রায় ২ হাজার ১ শত ৫০ কেজি গরুর মাংস জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ।

বুধবার (২৯ জানুয়ারি)গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ময়মনসিংহ ব্যাটালিয়ান (৩৯ বিজিবি) হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল।

জানা গেছে, গোপনে সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে হলদীগ্রাম ক্যাম্প কমান্ডার আব্দুল আওয়ালের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ট ১১-৭০-৬৮ সাদা রঙ্গের ফ্রিজিং গাড়িটিকে পিছু করে। এসময় গাড়ী চালক বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ড্রাইভার সহ ৪/৫ জন ব্যক্তি গাড়ি ও মাংস রেখে দ্রুত সটকে যায়। পরে মাংস বহনকারি গাড়ি ও জব্দকৃত মাংস হলদিগ্রাম ক্যাম্পে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে, এসব চোরাই গরুর মাংস ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিলো।

এ বিষয়ে হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত গাড়ি ও মাংসের ব্যাপারে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০