Bhorer Darpan
২৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার বিশ্বাস (টুলটু) কে জড়িয়ে ATN News ও দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মুকসুদপুর কলেজ মোড় বাস স্ট্যান্ডে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে মুকসুদপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন।

সংবাদ সম্মেলনে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার বিশ্বাস (টুলটু) স্বাক্ষরিত প্রেস নোট পাঠ করেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সালাম খান। 

মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু এবং পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল বশার টুলটু বিশ্বাস এক যৌথ সংবাদ সম্মেলনে দাবি করেন, চলতি সেপ্টেম্বর মাসের গত ২৬ সেপ্টেম্বর ATN News এবং ২৮ সেপ্টেম্বর দৈনিক আমার দেশ পত্রিকায় তাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এসময় নেতৃবৃন্দরা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি। আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক কারণে একাধিকবার কারাবরণ করেছি। শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয়েছি। তবুও আমরা জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির প্রতিটি আন্দোলন ও সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি।”

নেতৃবৃন্দরা আরও জানান, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে মুকসুদপুর উপজেলায় বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তারা নিরলসভাবে কাজ করে চলেছেন। নিয়মিত সভা-সমাবেশ, মিছিল ও জনসভা আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছেন।

তাদের অভিযোগ, দলের এই ধারাবাহিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কিছু সুযোগসন্ধানী ও বিপথগামী ব্যক্তি বিশেষ করে কেন্দ্রীয় বিএনপি’র সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ ও মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ তাহসিন খিপু মিয়া বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করিয়েছেন। তারা প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণকে এ ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে তারা আর্থিক লেনদেনের কোন ঘটনা ঘটেনি বলে জোর দাবি করে তা প্রমাণের ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেন। এছাড়াও সংবাদ সম্মেলনে তারা উপস্থিত গণমাধ্যমকর্মীদেরকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন সহ যাদের ঘরবাড়ি ভাংচুর এবং গাছপালা কর্তন ও আর্থিক লেনদেনের অভিযোগ জানিয়েছেন সেই পরিবারের সাথে কথা বলে প্রকৃত সত্য ঘটনা সকল ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পোর্টালে প্রকাশের জন্য বিশেষ অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে ও প্রভাকরদি এলাকায় ঘটনা স্থল পরিদর্শনে মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, এনটিভি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান সারমাত, প্রথম আলো’র প্রতিনিধি নুতন শেখ, দৈনিক সমকাল ও বাংলা ভিশন টিভির প্রতিনিধি মনোজ সাহা, বৈশাখী টিভির প্রতিনিধি এস এম মোস্তফা জামান, এশিয়ান টিভির প্রতিনিধি তানভীর হাসান সৈকত, দৈনিক বাংলাদেশ সমাচার, দৈনিক ভোরের দর্পণ ও দি ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার নিজস্ব প্রতিনিধি কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা ও মুকসুদপুর উপজেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মীবৃন্দ, মুকসুদপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

সিংড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা প্রাণ গেল যুবকের

মাদারীপুর জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ভাঙনরোধে জরুরি পদক্ষেপ: বাঁশখালীতে বেড়িবাঁধ পরিদর্শনে এমপি জহিরুল ইসলাম

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাদারীপুরে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের বসতবাড়িতে আগুন

কাহালুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান

বিজয়নগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

মোরেলগঞ্জে_ শরনখোলা বিএনপি সংসদ সদস্য প্রার্থী সোমনাথদে বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে

দিনাজপুরে দক্ষিন এশিয়ার সর্বৃহৎ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

১০

উলিপুরে জমিতে পড়ে থাকা আলুর খরচ উঠাতে হিমশিম কৃষকের

১১

১৩৩ অধ্যাদেশের বিষয়ে সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ের কথা বললেন আইনমন্ত্রী

১২

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক দম্পতি

১৩

বাঁশখালীতে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত ৯

১৪

শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

১৫

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়নে ১শ কোটি টাকা বরাদ্দা পেয়েছি

১৬

রাষ্ট্রায়ত্ত দুই জ্বালানি কোম্পানিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

১৭

ইরানে সহিংসতা বন্ধ করে আলোচনার সময় এখন : ইইউ প্রেসিডেন্ট

১৮

আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৯

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ

২০