Online Desk
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে গৃহবধূকে নির্যাতনের পর তালাক পাঠালেন পাষন্ড স্বামী

সরিষাবাড়ীতে গৃহবধূকে নির্যাতনের পর তালাক পাঠালেন পাষন্ড স্বামী

সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে এক গৃহবধূকে বিভিন্ন সময় নির্যাতন করে কৌশলে তালাক দিয়েছেন এমন অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকদের বিরুদ্ধে। শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে গত ৪দিন ধরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নির্যাতিতা’র ‘মা’ বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ধনবাড়ী উপজেলার বাশঁনাগী গ্রামের আসাদুজ্জামান এর ছেলে আবদুল্লাহ আল-কাফির সাথে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের পঞ্চমানন্দপুর গ্রামের শাহীনুর ইসলাম দুদু’র মেয়ের ৩ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়।

সাংসারিক বিষয় নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে ওই গৃহবধূকে বিভিন্ন সময় তার স্বামী আবদুল্লাহ আল-কাফিসহ শ্বশুরবাড়ির লোকজন দফায় দফায় নির্যাতন করতেন। নির্যাতন সইতে না পেরে সে বাবার বাড়ি চলে আসে। হটাৎ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কৌশলে তালাক চিঠি পাঠিয়ে দেয় স্বামী আবদুল্লাহ আল-কাফি।

এই সংবাদে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন ঐ গৃহবধূ। পরে চিকিৎসার জন্য সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করেন তার মা। পরবর্তীতে গৃহবধূর মা সুর্মি আক্তার বাদী হয়ে- আবদুল্লাহ আল-কাফি, তার বাবা আসাদুজ্জামান, তার মা শেফালি আক্তার ও তার বোন আশা আক্তার’কে অভিযুক্ত করে পাঁচজনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ অভিযোগ করে বলেন, ‘পারিবারিক ভাবে নগদ দুইলক্ষ টাকা একটি মোটর সাইকেল ও ৩ ভরি সোনা দিয়ে তার কাছে বিয়ে হলেও বিভিন্ন সময় যৌতুকের জন‍্য নির্যাতন করতো। আমি এর সুষ্ঠু বিচার চাই।

গৃহবধূর মা সুর্মি আক্তার বলেন, ‘ আমার মেয়েকে অন‍্যভাবে নির্যাতন ও তালাক দিয়েছে। বিচারের জন্য আইনি সহায়তা গ্রহণ করেছি।

অভিযুক্ত স্বামী আবদুল্লাহ আল-কাফি বলেন, ‘সে আমার কথা অবাধ্য হয়ে চলে। আমাকে ঐ পরিবারের লোকজন অনেক ছোট করেছে। তার সাথে আমি আর সংসার করবো না। কোর্ট থেকে তাকে ডিভোর্স পাঠিয়েছি। তার দেনা-পাওনা আমি বুঝিয়ে দিয়ে দিবো।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ বাচ্চু মিয়া বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপথ গ্রহনের পর নিজ এলাকায় এসে সর্বসাধারণের সাথে মতবিনিময়ে এমপি মাহবুবুল আলম সালেহী

বন্ধন লায়ন্স ক্লাবের উদ্যোগে ইফতার ও সেহেরী সামগ্রী প্রদান

বরিশালের শিল্পায়নের প্রধান বাঁধা বামপন্থী শ্রমিক আন্দোলন

হাড় না ভাঙা পর্যন্ত স্ত্রীকে মারধর বৈধ, আফগানিস্তানে নতুন আইন

মাদারীপুরে ১১বছরের শিশু ধর্ষণের চেষ্টা মামলায় যুবক কারাগারে

দোহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি

গৌরীপুরে ‘শুদ্ধ শব্দ উৎসব’

ফেব্রুয়ারির ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলার

২০২৬ সালের শেষ নাগাদ ৯৯ গন্তব্যজুড়ে বিস্তৃত হবে এমিরেটসের প্রিমিয়াম ইকোনমি নেটওয়ার্ক

১০

ধনবাড়ীতে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান

১১

বাগাতিপাড়ায় ফিলোন ফিডস’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

১২

কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৩

কাপাসিয়ায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

১৪

রমজানের শুরুতে দুঃস্থ,অসহায় পরিবার ও এতিম খানায় সেনাবাহিনীর ইফতার সামগ্রী উপহার

১৫

ইফতারের জন্য খেজুরের স্মুদি তৈরির রেসিপি

১৬

সরিষাবাড়ী পৌরসভার কর্মকর্তা–কর্মচারীদের বকেয়া ৪ কোটির বেশি, তবু নিয়োগ তৎপরতা

১৭

দোহাজারীতে ৭শ পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করলেন আবদুল নবী খান

১৮

ক্লিন এন্ড গ্রীণ সাভার গড়তে নিজের হাতে নিজেই বিলবোর্ড অপসারণ করলেন সংসদ সদস্য

১৯

রায়গঞ্জে অসহায় পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ

২০