Online Desk
৪ এপ্রিল ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চরাঞ্চলে কৃষিতে গতি আনতে সরিষাবাড়ীতে সেচ সরঞ্জাম বিতরণ

চরাঞ্চলে কৃষিতে গতি আনতে সরিষাবাড়ীতে সেচ সরঞ্জাম বিতরণ

সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চরাঞ্চলের কৃষিকে আধুনিকায়নের লক্ষ্যে বাস্তবায়িত “চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সেচ সহায়ক সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ১৮টি গ্রুপ সমিতির মাঝে এ সহায়তা প্রদান করা হয়। প্রতিটি গ্রুপে ৩০ জন সদস্যের জন্য ১টি করে মোট ১৮টি এলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ করা হয়, যা চরাঞ্চলের কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, সরকারের এ প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে চরাঞ্চলের কৃষিকে টেকসই ও লাভজনক করে তোলা। আধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নেও এটি সহায়ক হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সরিষাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক কৃষিবিদ আব্দুল মজিদ, সদস্য সচিব আল আমিন শেখসহ স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও কৃষক প্রতিনিধিরা।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের উদ্যোগের ফলে চরাঞ্চলের কৃষকদের সেচ সংকট অনেকাংশে দূর হবে এবং তারা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহিত হবেন। পাশাপাশি ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়ে এলাকার সামগ্রিক কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে চোরাই গরু উদ্ধার : আটক ২

হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু

বৈশাখী শোভাযাত্রায় মুখে মুখোশ নিষিদ্ধ

উলিপুরে দুইটি ইট ভাটায় সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

সমুদ্রের বরফ গলে হাজারো ছানার মৃত্যু, বিলুপ্তির ঝুঁকিতে ‘সম্রাট পেঙ্গুইন’

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

‘গণবিরোধী’ বিলের দায় নেবে না জামায়াত, সংসদে ওয়াকআউট

নাগেশ্বরীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময়

ধনবাড়ীতে নন্দী খালের পুন: খনন কাজের উদ্বোধন

১০

কুবিতে র‌্যাগিং, বুলিং ও হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থান প্রশাসনের

১১

৪২ দিনে দেশে কোনো গুম-ক্রসফায়ার হয়নি: আইনমন্ত্রী

১২

ধুনটে রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এমপি পুত্র আসিফ

১৩

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ 

১৪

ধুনট কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাউফলে অগ্নিকান্ডে ০৪টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৬ লাখ টাকা

১৬

আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ

১৭

ভূরুঙ্গামারীতে বিএনপি নেতা কর্তৃক উপজেলা প্রকৌশলীকে প্রাণ নাশের হুমকী, থানায় জিডি

১৮

কটিয়াদীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০