Online Desk
৭ এপ্রিল ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে পৈত্রিক সম্পত্তি বিরোধ: সড়ক দুর্ঘটনাকে ‘হত্যা’ সাজিয়ে মিথ্যা মামলার অভিযোগ

সরিষাবাড়ীতে পৈত্রিক সম্পত্তি বিরোধ: সড়ক দুর্ঘটনাকে ‘হত্যা’ সাজিয়ে মিথ্যা মামলার অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার সামর্থবাড়ী গ্রামে পৈত্রিক সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে উপস্থাপন করে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজেকে ষড়যন্ত্রের শিকার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল রানা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় সরিষাবাড়ীর মিডিয়া হাউজ সোরাব সোহেল ভবনের ৩য় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

সোহেল রানা বলেন, প্রায় এক যুগ ধরে তাদের পরিবারে পৈত্রিক সম্পত্তির অংশীদারিত্ব নিয়ে বিরোধ চলছে। তার দাবি, ন্যায্য হিস্যা দাবি এবং স্বচ্ছল জীবনযাপনকে কেন্দ্র করে তার সহোদরা বোন মিনা, রত্না ও মনোয়ারা তার প্রতি দীর্ঘদিন ধরে বিদ্বেষ পোষণ করে আসছেন।

তিনি জানান, গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে তার পিতা রইস উদ্দিন নিখোঁজ হন। পরদিন ২২ জানুয়ারি সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০৮৫) করা হয়। পরবর্তীতে ২৩ জানুয়ারি পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের মধুপুর এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, এই সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে দেখিয়ে তার সহোদরা মিনা বেগম ও চাচাতো ভাই মিজানুর রহমান তাকে প্রধান আসামি করে মধুপুর আদালতে একটি মিথ্যা ও বানোয়াট হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আরও ছয়জনকে আসামি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া, গত ২৮ মার্চ প্রতিপক্ষরা দুই দফায় তার বাড়িতে হামলা ও লুটপাট চালায় এবং উল্টো তার বিরুদ্ধেই আরেকটি মামলা দায়ের করে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তাকে নিয়মিত হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন।

লিখিত বক্তব্যে সোহেল রানা বলেন, সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী তার পিতার মৃত্যু একটি সড়ক দুর্ঘটনার ফল, যা স্পষ্টভাবে প্রমাণিত। অথচ তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।

তিনি প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মিথ্যা মামলার চাপে আমি মানসিকভাবে বিপর্যস্ত ও নিরাপত্তাহীনতায় ভুগছি। সত্য উদঘাটনে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছি।”

এ সময় সোহেল রানার শ্বশুর ওবায়দুল্লাহ, সমাজসেবক আবুল কালাম আজাদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে চোরাই গরু উদ্ধার : আটক ২

হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু

বৈশাখী শোভাযাত্রায় মুখে মুখোশ নিষিদ্ধ

উলিপুরে দুইটি ইট ভাটায় সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

সমুদ্রের বরফ গলে হাজারো ছানার মৃত্যু, বিলুপ্তির ঝুঁকিতে ‘সম্রাট পেঙ্গুইন’

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

‘গণবিরোধী’ বিলের দায় নেবে না জামায়াত, সংসদে ওয়াকআউট

নাগেশ্বরীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময়

ধনবাড়ীতে নন্দী খালের পুন: খনন কাজের উদ্বোধন

১০

কুবিতে র‌্যাগিং, বুলিং ও হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থান প্রশাসনের

১১

৪২ দিনে দেশে কোনো গুম-ক্রসফায়ার হয়নি: আইনমন্ত্রী

১২

ধুনটে রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এমপি পুত্র আসিফ

১৩

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ 

১৪

ধুনট কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাউফলে অগ্নিকান্ডে ০৪টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৬ লাখ টাকা

১৬

আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ

১৭

ভূরুঙ্গামারীতে বিএনপি নেতা কর্তৃক উপজেলা প্রকৌশলীকে প্রাণ নাশের হুমকী, থানায় জিডি

১৮

কটিয়াদীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০