Online Desk
৭ এপ্রিল ২০২৬, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধনবাড়ীতে সন্ত্রাসী হামলায় বাড়িঘর ভাঙচুর

ধনবাড়ীতে সন্ত্রাসী হামলায় বাড়িঘর ভাঙচুর

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় ঘর-বাড়ী ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ও পিটিয়ে আহত করার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এঘটনায় ধনবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভোক্তভোগী পরিবার ।

ঘটনাটি ঘটেছে উপজেলার বীরতারার ঘোনারবন্ধ এলাকায় শুক্রবার বদ্দিউজ্জামানের বাড়ীতে। এসময় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় দোকান ও বসত বাড়ীতে হামলা চালিয়ে ভাঙচুর ও একবৃদ্ধাসহ ৬ জন কে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে।

আহত বৃদ্ধা সুফিয়া বেগম কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী মোতালেব হোসেন স্থানীয় ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে বাড়ীতে হামলা করে ভাংচুর করে। এসময় বাধা দিতে গেলে আমিসহ আরো ৬ জন কে পিটিয়ে গুরুত্বর আহত করে। আমরা এঘটনায় ধনবাড়ী থানায় অভিযোগ দিয়েছি সঠিক বিচার দাবী করছি।

স্থানীয় তারা মিয়া জানান, আমাদের মায়ের জমি মোতালেব বেদখল করে রেখেছে। জমি ফেরত চাইলেই মারতে আসে। এই ঘটনার সূত্র ধরে স্থানীয় নামধারী বিএনপি নেতা পরিচয়দানকারী সন্ত্রাসী আনোয়ার হোসেন পাশা, স্বপন ও তার ছেলে সহ তাদের উশৃংখল দলবল নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে বাড়ীতে হামলা করে কুপিয়ে ভাংচুর করে। এসময় দোকানে থাকা টাকাসহ একটি গর্ভবতী গাভী নিয়ে গেছে জোর করে। আমাদের কে বাড়ীতে যেতে দিচ্ছে না, বাড়েিত গেলে প্রাণে মেরে ফেলে ফেলবে বলে হুমকি দিচ্ছে। শুধু তাই নয় তাদের হুমকিতে আমার এক ভাগিনাকে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। এবং কী আমি একজন হিজড়া আমাকে বাড়ী হতে বের হতে দিচ্ছে না এঘটনায় মধুপুর-ধনবাড়ী(টাঙ্গাইল-১)আসনের এমপি ডাক টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন মহোদয় সহ প্রশাসনের কাছে দ্রুত ন্যায় বিচার দাবী করছি। থানায় অভিযোগ দেওয়ার পরেও কোন পুলিশ তদন্ত করতে আসেনি পাশাদের প্রভাবের কারণে।এঘটনায় অপরাধী সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

স্থানীয় বদিউজ্জামান ও মৌসুমীসহ আরো অনেকে জানান, মোতালেব ও চান্দেসহ সন্ত্রাসী পাশা, স্বপন, শেখ সাদী গংরা আমাদের বাড়ী ও দোকান কুপিয়ে ভাংচুর করেছে। এবং কী একজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করছে। বৃদ্ধা সুফিয়া এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এঘটনায় দ্রুত বিচার দাবী করছি।

অভিযুক্ত মোতালেবের মা প্রায় শতবর্ষী বৃদ্ধা আলেমন বেগম কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, আমার ছেলে মোতালেব ও চান্দে ও সন্ত্রাসী পাশা আমার বাড়ীতে আর ছেলে ও ছেলের বউ কে মারছে বিচার চাই। আমার ছেলে মোতালেব ও তার স্ত্রী মাঝে মাঝেই আমাকে মারপিট করে। আমার ২৮ শতাংশ জমি বেদখল করছে। আমি কোর্টে মামলা করছি এর বিচার চাই আমার জমি আমি ফেরত চাই।

এঘটায় আহত সুফিয়া বেগমের ছেলে সোহেল রানা বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এবিষয়ে বিবাদী মোতালেব হোসেনের কাছে জানতে গেলে কাউকে বাড়ীতে পাওয়া যায়নি।

ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে চোরাই গরু উদ্ধার : আটক ২

হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু

বৈশাখী শোভাযাত্রায় মুখে মুখোশ নিষিদ্ধ

উলিপুরে দুইটি ইট ভাটায় সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

সমুদ্রের বরফ গলে হাজারো ছানার মৃত্যু, বিলুপ্তির ঝুঁকিতে ‘সম্রাট পেঙ্গুইন’

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

‘গণবিরোধী’ বিলের দায় নেবে না জামায়াত, সংসদে ওয়াকআউট

নাগেশ্বরীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময়

ধনবাড়ীতে নন্দী খালের পুন: খনন কাজের উদ্বোধন

১০

কুবিতে র‌্যাগিং, বুলিং ও হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থান প্রশাসনের

১১

৪২ দিনে দেশে কোনো গুম-ক্রসফায়ার হয়নি: আইনমন্ত্রী

১২

ধুনটে রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এমপি পুত্র আসিফ

১৩

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ 

১৪

ধুনট কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাউফলে অগ্নিকান্ডে ০৪টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৬ লাখ টাকা

১৬

আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ

১৭

ভূরুঙ্গামারীতে বিএনপি নেতা কর্তৃক উপজেলা প্রকৌশলীকে প্রাণ নাশের হুমকী, থানায় জিডি

১৮

কটিয়াদীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০