Online Desk
৭ এপ্রিল ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত কিংবা দাবি মেনে নেওয়া না হলে ইরানে আজকেই একটি আস্ত সভ্যতা বিলীন হয়ে যেতে পারে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ওই হুমকি দিয়েছেন তিনি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সকল শর্ত বা দাবি মেনে না নেয়, তাহলে মঙ্গলবার দেশটিতে ‘‘একটি আস্ত সভ্যতার মৃত্যু ঘটতে পারে।’’

ট্রাম্প লিখেছেন, ‘‘আজ রাতেই একটি আস্ত সভ্যতা মারা যাবে; যা আর কোনোদিন ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, তবে সম্ভবত এটি হতে চলেছে।’’ পোস্টের শেষে তিনি বলেছেন, ‘‘কে জানে কী হয়?’’

যদিও ইরানকে দেওয়া মঙ্গলবারের আল্টিমেটামের পর কী করবেন ট্রাম্প, সেই বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনও তথ্য জানাননি তিনি। তবে এর আগে মার্কিন এই প্রেসিডেন্ট বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতে বোমা হামলা চালিয়ে দেশটিকে ‘পাথর যুগে’ পাঠিয়ে দিতে পারে।

তেহরানকে দাবি মেনে নেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার এই আল্টিমেটাম শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সূত্র: এএফপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে চোরাই গরু উদ্ধার : আটক ২

হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু

বৈশাখী শোভাযাত্রায় মুখে মুখোশ নিষিদ্ধ

উলিপুরে দুইটি ইট ভাটায় সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

সমুদ্রের বরফ গলে হাজারো ছানার মৃত্যু, বিলুপ্তির ঝুঁকিতে ‘সম্রাট পেঙ্গুইন’

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

‘গণবিরোধী’ বিলের দায় নেবে না জামায়াত, সংসদে ওয়াকআউট

নাগেশ্বরীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময়

ধনবাড়ীতে নন্দী খালের পুন: খনন কাজের উদ্বোধন

১০

কুবিতে র‌্যাগিং, বুলিং ও হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থান প্রশাসনের

১১

৪২ দিনে দেশে কোনো গুম-ক্রসফায়ার হয়নি: আইনমন্ত্রী

১২

ধুনটে রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এমপি পুত্র আসিফ

১৩

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ 

১৪

ধুনট কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাউফলে অগ্নিকান্ডে ০৪টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৬ লাখ টাকা

১৬

আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ

১৭

ভূরুঙ্গামারীতে বিএনপি নেতা কর্তৃক উপজেলা প্রকৌশলীকে প্রাণ নাশের হুমকী, থানায় জিডি

১৮

কটিয়াদীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০