Online Desk
৮ এপ্রিল ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব স্বাস্থ্য দিবসে মহিষের মাংস ও দইয়ের পুষ্টিগুণে সচেতনতা

বিশ্ব স্বাস্থ্য দিবসে মহিষের মাংস ও দইয়ের পুষ্টিগুণে সচেতনতা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘সবার জন্য স্বাস্থ্য’ এই বৈশ্বিক অঙ্গীকারকে সামনে রেখে জনসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী জলবায়ু সহনশীল মহিষপালন সম্প্রসারণ প্রকল্পের পরিচালক ড. সুমনা আক্তার অনুষ্ঠিত এই কার্যক্রমে জনসাধারণকে মহিষের মাংস ও দইয়ের পুষ্টিগুণ সম্পর্কে তথ্য প্রচার করেন। প্রকল্পের অর্থায়নে ছিলেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড।

প্রকল্প কর্মকর্তারা জানান, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, গরুর মাংসের কোলেস্টেরল মাত্রা প্রায় ৭০–৯০ মিলিগ্রাম প্রতি ১০০ গ্রাম, যেখানে মহিষের মাংসে কোলেস্টেরল মাত্র প্রায় ৪০–৬০ মিলিগ্রাম প্রতি ১০০ গ্রাম। ফলে, মহিষের মাংস তুলনামূলকভাবে স্বাস্থ্যসম্মত এবং হার্টের সমস্যাও কম হয়, যেসব মানুষের অ্যালার্জির সমস্যা রয়েছে, তারা চাইলে মহিষের মাংস গ্রহণ করতে পারেন।

এছাড়াও প্রচারণায় মহিষের দইয়ের পুষ্টিগুণ ও স্বাস্থ্যকর দিক সম্পর্কেও গুরুত্ব আরোপ করা হয়। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে এই প্রচারণার মাধ্যমে মহিষের মাংস ও দইয়ের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানানো হয়েছে।

জনসচেতনতামূলক কার্যক্রমটি বাস্তবায়নে সহযোগিতা করেছে- প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে চোরাই গরু উদ্ধার : আটক ২

হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু

বৈশাখী শোভাযাত্রায় মুখে মুখোশ নিষিদ্ধ

উলিপুরে দুইটি ইট ভাটায় সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

সমুদ্রের বরফ গলে হাজারো ছানার মৃত্যু, বিলুপ্তির ঝুঁকিতে ‘সম্রাট পেঙ্গুইন’

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

‘গণবিরোধী’ বিলের দায় নেবে না জামায়াত, সংসদে ওয়াকআউট

নাগেশ্বরীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময়

ধনবাড়ীতে নন্দী খালের পুন: খনন কাজের উদ্বোধন

১০

কুবিতে র‌্যাগিং, বুলিং ও হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থান প্রশাসনের

১১

৪২ দিনে দেশে কোনো গুম-ক্রসফায়ার হয়নি: আইনমন্ত্রী

১২

ধুনটে রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এমপি পুত্র আসিফ

১৩

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ 

১৪

ধুনট কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাউফলে অগ্নিকান্ডে ০৪টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৬ লাখ টাকা

১৬

আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ

১৭

ভূরুঙ্গামারীতে বিএনপি নেতা কর্তৃক উপজেলা প্রকৌশলীকে প্রাণ নাশের হুমকী, থানায় জিডি

১৮

কটিয়াদীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০