Online Desk
৯ এপ্রিল ২০২৬, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে মানববন্ধন

আশুলিয়ায় শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে মানববন্ধন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: আশুলিয়ায় আইডিএস গ্রুপ এর ফ্যাশন লিমিটেড নামে একটি তৈরী পোশাক কারখানায় ঢালাওভাবে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী শ্রমিকরা।

বৃহস্পতিবার সকালে আশুলিয়ার আব্দুল্লাহপুর বাইপাইল মহাসড়ক আরএস টাওয়ারের সামনে এ মানববন্ধন করেন তারা। এসময় শ্রমিক নির্যাতন ও ছাঁটাই বন্ধের দাবী সহ ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবী জানানো হয়।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলামের নেতৃত্বে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আশিক শেখ, জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের থানা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক ও শ্রমিক নেতা খোরশেদ আলম সহ শ্রমিকরা।

শ্রমিক নেতা ফরিদুল ইসলাম বলেন, ঢালাওভাবে শ্রমিক ছাঁটাই নির্যাতন, এটা শুধু শ্রমিকের জন্য কষ্ট নয়, রাষ্ট্রের জন্যও হুমকি হয়ে দাড়াচ্ছে। ঈদ পরবর্তী সময়ে সাভার ও আশুলিয়ায় প্রায় ৫ হাজার শ্রমিক ছাঁটাই করা হয়েছে। এই ছাঁটাইকৃত শ্রমিকদের কর্মসংস্থান কোথায় হবে। ৫ হাজার শ্রমিকের সাথে আরও ২৫ হাজার লোক নির্ভরশীল রয়েছে। তারাও কিন্তুু অসহায়ত্ব জীবন-যাপন করছে। এছাড়া যেসব কাখানার শ্রমিকরা সঠিক সময়ে বেতন ও মাতৃত্বকালীণ ছুঁটি সহ বিভিন্ন যৌক্তিক দাবী করছে, তখনই তাদের চাকুরীচ্যুত করা হচ্ছে।

অনতিবিলম্বে ছাঁটাইকৃত শ্রমিকদের বিষয়ে যদি দ্রুত সঠিক সিন্ধান্ত না নেওয়া হয়, তাহলে প্রয়োজনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুশিয়ারী দেন এই শ্রমিক নেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে চোরাই গরু উদ্ধার : আটক ২

হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু

বৈশাখী শোভাযাত্রায় মুখে মুখোশ নিষিদ্ধ

উলিপুরে দুইটি ইট ভাটায় সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

সমুদ্রের বরফ গলে হাজারো ছানার মৃত্যু, বিলুপ্তির ঝুঁকিতে ‘সম্রাট পেঙ্গুইন’

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

‘গণবিরোধী’ বিলের দায় নেবে না জামায়াত, সংসদে ওয়াকআউট

নাগেশ্বরীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময়

ধনবাড়ীতে নন্দী খালের পুন: খনন কাজের উদ্বোধন

১০

কুবিতে র‌্যাগিং, বুলিং ও হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থান প্রশাসনের

১১

৪২ দিনে দেশে কোনো গুম-ক্রসফায়ার হয়নি: আইনমন্ত্রী

১২

ধুনটে রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এমপি পুত্র আসিফ

১৩

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ 

১৪

ধুনট কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাউফলে অগ্নিকান্ডে ০৪টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৬ লাখ টাকা

১৬

আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ

১৭

ভূরুঙ্গামারীতে বিএনপি নেতা কর্তৃক উপজেলা প্রকৌশলীকে প্রাণ নাশের হুমকী, থানায় জিডি

১৮

কটিয়াদীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০