Online Desk
৯ এপ্রিল ২০২৬, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাউফলে চোরাই গরু উদ্ধার : আটক ২

বাউফলে চোরাই গরু উদ্ধার : আটক ২

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর লোহালিয়া এলাকা থেকে চুরি হওয়া গরু বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর বাজারের এক কসাইয়ের গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন—বাকেরগঞ্জ থানার দক্ষিণ কাজলাকাটি এলাকার মৃত ইছাহাক হাওলদারের ছেলে আব্দুর রব হাওলদার (৪৫) এবং বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের চর আলগি গ্রামের মৃত আলতাফ গাজীর ছেলে সাইফুল ওরফে কালু গাজী (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, চুরি হওয়া গরুটি বাহেরচর বাজার এলাকার কসাই শিয়াব সিকদারের কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা চোরচক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এবং শিয়াব সিকদারের গোয়ালঘর থেকে গরুটি উদ্ধার করে।

শিয়াব পেশায় একজন কসাই এবং বাহেরচর বাজারের খেয়াঘাটে তার একটি দোকান রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, সম্প্রতি শিয়াব সিকদার চোরাই গরু কেনাবেচার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

আটক দুই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা চুরি করা গরু শিয়াব সিকদারের কাছে বিক্রি করতেন এবং লোহালিয়া থেকে চুরি হওয়া গরুটিও তার কাছেই বিক্রি করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম রাজ্জাক বলেন, “ঘটনার সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না। সকলকে আইনের আওতায় আনা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে চোরাই গরু উদ্ধার : আটক ২

হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু

বৈশাখী শোভাযাত্রায় মুখে মুখোশ নিষিদ্ধ

উলিপুরে দুইটি ইট ভাটায় সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

সমুদ্রের বরফ গলে হাজারো ছানার মৃত্যু, বিলুপ্তির ঝুঁকিতে ‘সম্রাট পেঙ্গুইন’

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

‘গণবিরোধী’ বিলের দায় নেবে না জামায়াত, সংসদে ওয়াকআউট

নাগেশ্বরীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময়

ধনবাড়ীতে নন্দী খালের পুন: খনন কাজের উদ্বোধন

১০

কুবিতে র‌্যাগিং, বুলিং ও হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থান প্রশাসনের

১১

৪২ দিনে দেশে কোনো গুম-ক্রসফায়ার হয়নি: আইনমন্ত্রী

১২

ধুনটে রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এমপি পুত্র আসিফ

১৩

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ 

১৪

ধুনট কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাউফলে অগ্নিকান্ডে ০৪টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৬ লাখ টাকা

১৬

আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ

১৭

ভূরুঙ্গামারীতে বিএনপি নেতা কর্তৃক উপজেলা প্রকৌশলীকে প্রাণ নাশের হুমকী, থানায় জিডি

১৮

কটিয়াদীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০