Online Desk
১৯ এপ্রিল ২০২৬, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে 'জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন (এম.আর) ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ টিকাদান সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে টিকাদান কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সাংবাদিক, শিক্ষক, সমাজ-কর্মী সহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. দীপন দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. ইলিয়াছ খান পিপিএম, সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য। উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক তরুণ কুমার, ইপিআই মোহাম্মদ আলী, পরিসংখ্যানবিদ মোঃ আহসান হাবিব প্রমুখ। সভায় জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সোমবার (২০ এপ্রিল) থেকে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এর অংশ হিসেবে চন্দনাইশে ৪৩৮ টি টিকাদান কেন্দ্রে তিন সপ্তাহব্যাপী (১১ কর্মদিবস) কার্যক্রম পরিচালিত হবে। এতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৩২ হাজার ২০০ শিশুকে হামের বিশেষ টিকা প্রদান করা হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা গ্রহণের জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে গুজব ও অপপ্রচার রোধে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, জাতীয় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত সমন্বিত উদ্যোগ এবং শিক্ষক, ধর্মীয় নেতা ও কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে। পাশাপাশি পারস্পরিক যোগাযোগের মাধ্যমে টিকাদান বার্তা ছড়িয়ে দিয়ে শতভাগ শিশুদের আওতায় আনার ওপর জোর দেওয়া হয়।

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে ‘জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন (এম.আর) ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ টিকাদান সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে টিকাদান কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সাংবাদিক, শিক্ষক, সমাজ-কর্মী সহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. দীপন দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. ইলিয়াছ খান পিপিএম, সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য। উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক তরুণ কুমার, ইপিআই মোহাম্মদ আলী, পরিসংখ্যানবিদ মোঃ আহসান হাবিব প্রমুখ।

সভায় জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সোমবার (২০ এপ্রিল) থেকে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এর অংশ হিসেবে চন্দনাইশে ৪৩৮ টি টিকাদান কেন্দ্রে তিন সপ্তাহব্যাপী (১১ কর্মদিবস) কার্যক্রম পরিচালিত হবে। এতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৩২ হাজার ২০০ শিশুকে হামের বিশেষ টিকা প্রদান করা হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা গ্রহণের জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে গুজব ও অপপ্রচার রোধে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, জাতীয় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত সমন্বিত উদ্যোগ এবং শিক্ষক, ধর্মীয় নেতা ও কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে। পাশাপাশি পারস্পরিক যোগাযোগের মাধ্যমে টিকাদান বার্তা ছড়িয়ে দিয়ে শতভাগ শিশুদের আওতায় আনার ওপর জোর দেওয়া হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০