Online Desk
১৯ এপ্রিল ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৭ বছর ধরে বাঁশখালী ক্রীড়া সংস্থায় প্রভাবশালী জাফর ইকবাল: প্রশ্নের মুখে ক্ষমতার উৎস

১৭ বছর ধরে বাঁশখালী ক্রীড়া সংস্থায় প্রভাবশালী জাফর ইকবাল: প্রশ্নের মুখে ক্ষমতার উৎস

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থায় দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে প্রভাব বিস্তার করে আসা মো. জাফর ইকবালকে ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তার উত্থান, ধারাবাহিক পদোন্নতি এবং প্রশাসনিক পর্যায়ে প্রভাব বিস্তারের বিষয়টি নিয়ে স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উপজেলা ক্রীড়া সংস্থার তৎকালীন সাধারণ সম্পাদক অধ্যাপক মোস্তফা আলীকে সরিয়ে আওয়ামী লীগ নেতা মো. সাইফুদ্দিন রবিকে দায়িত্ব দেওয়া হয়। ওই সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত মো. জাফর ইকবালকে যুগ্ম সম্পাদক করা হয়। পরবর্তী সময়ে তিনি অতিরিক্ত সাধারণ সম্পাদক এবং পরে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। এই ধারাবাহিক পদোন্নতি নিয়েও সে সময় ক্রীড়া সংশ্লিষ্টদের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

ক্রীড়া সংগঠকদের একটি অংশের অভিযোগ, কমিটির মেয়াদ শেষ হলেও বিভিন্ন সময় প্রশাসনিক প্রভাব খাটিয়ে পদে বহাল থেকেছেন জাফর ইকবাল। ২০২২ সালে নতুন কমিটি গঠনের সময় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের মাধ্যমে দ্রুত প্রক্রিয়ায় তাকে সাধারণ সম্পাদক করা হয়। পরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক আ. জ. ম. নাছির উদ্দিনের অনুমোদনে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হলে তা নিয়ে অসন্তোষ দেখা দেয় এবং তিন সদস্য পদত্যাগ করেন।

এদিকে, ক্রীড়া সংস্থার আর্থিক কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, উপজেলা ক্রীড়া সংস্থার জন্য নির্ধারিত সরকারি বরাদ্দ থাকলেও তা প্রকৃত ক্রীড়া কার্যক্রমে ব্যয়ের নজির খুব কম। বিভিন্ন জাতীয় দিবসে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানগুলোও ইউএনও কার্যালয়ের এক কর্মকর্তা এবং জাফর ইকবালের নিয়ন্ত্রণে পরিচালিত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতারের সময়ে উপজেলা ফুটবল লীগ আয়োজনের কথা বলে উপজেলার ১৬টি ক্লাব থেকে প্রতিটির কাছ থেকে ২ হাজার টাকা করে সংগ্রহ করা হয়। তবে শেষ পর্যন্ত কোনো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। সংশ্লিষ্ট ক্লাবগুলোর দাবি, অংশগ্রহণের প্রস্তুতিতে দল গঠনসহ তারা এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত ব্যয় করেছে, যা এখন পুরোপুরি ক্ষতির মুখে পড়েছে।

এ ছাড়া সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জামান, জেসমিন আকতার এবং বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম—এই তিনজনের সময়কালজুড়েই জাফর ইকবাল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয়দের ভাষ্য, প্রশাসনের ভেতরে একটি প্রভাববলয়ের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে নিজের অবস্থান ধরে রেখেছেন।

সূত্র আরও জানায়, অতীতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আওয়ামী প্রভাবশালী নেতা আ. জ. ম. নাছির উদ্দিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন জাফর ইকবাল। তার সুপারিশেই ইউএনও কার্যালয়ের এক কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা পরবর্তীতে তার অবস্থানকে শক্তিশালী করতে ভূমিকা রাখে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ২০১৮ সালে স্থানীয় সংসদ সদস্যের প্রভাব কাজে লাগিয়ে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সদস্যপদ নিজের নিয়ন্ত্রণে নেন জাফর ইকবাল। এর আগে এ পদটি সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন রবির নিয়ন্ত্রণে ছিল। পরবর্তীতে সিজেকেএস কাউন্সিলরশিপ ও ডিএফএ সদস্যপদ–এই দুটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম নিজের নিয়ন্ত্রণে নিয়ে ক্রীড়া সংস্থার ভেতরে একক প্রভাব প্রতিষ্ঠা করেন বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত এডহক কমিটিতেও ছিলেন তিনি। তবে, গত কয়েকদি আগে গঠিত পুনঃএডহক কমিটিতে নেই তার নাম। তাতেও তার প্রভাব পুরোপুরি কমেনি বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ওই সময় এক কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জাফর ইকবালের গুরুত্ব তুলে ধরেন। পরবর্তীতে নতুন কমিটিতে সরাসরি না থাকলেও তার প্রভাবেই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে দাবি স্থানীয়দের একটি অংশের।

এসব বিষয়ে মো. জাফর ইকবালের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয় ক্রীড়া সংগঠক ও সচেতন মহলের দাবি, উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম, আর্থিক লেনদেন এবং কমিটি গঠন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। দীর্ঘদিন ধরে একই ব্যক্তির প্রভাব বিস্তার ক্রীড়াঙ্গনের স্বাভাবিক বিকাশে প্রতিবন্ধকতা তৈরি করছে বলেও মনে করছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

শ্রীপুরে বনের গেজেটভুক্ত জমির রাজস্ব আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

লংগদুতে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা

১০

রাঙ্গামাটিতে হাম- রুবেলা টিকা নিশ্চিতে জেলা সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

১১

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি গঠন

১২

১৭ বছর ধরে বাঁশখালী ক্রীড়া সংস্থায় প্রভাবশালী জাফর ইকবাল: প্রশ্নের মুখে ক্ষমতার উৎস

১৩

ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

১৪

ঢাকা-১৯ এর সংসদ সদস্যের আরোগ্য কামনায় আশুলিয়ায় দোয়া ও মিলাদ

১৫

বাঁশখালী: সংসারের শান্তি কেড়ে নিল ইয়াবা, অবশেষে কারাগারে যুবক

১৬

ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

১৭

কুইক রেন্টালে লুটপাট হওয়া পাচারের টাকা ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

১৮

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

১৯

ফের বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা

২০