
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দুপুর ১২টার দিকে সদর উপজেলার গোকর্ণঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযানকালে দেখা যায়, সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি গ্যাসের মূল্য ১,৯৪০ টাকা হলেও রাফি ইলেকট্রনিক্স (প্রো: রফিকুল ইসলাম) নামের একটি খুচরা প্রতিষ্ঠান ২,০০০ টাকায় বিক্রি করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।