Online Desk
২৭ এপ্রিল ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

দিনাজপুর প্রতিনিধি : জমে উঠতে শুরু করেছে দেশের সবচেয়ে বড় গ্রীষ্মকালীন টমেটোর বাজার দিনাজপুর সদর উপজেলার গাবুড়া।

শুরুতেই এবার ভালো দাম পাওয়ায় খুশী কৃষকরা। তবে ব্যবসায়ীরা বলছেন, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এবং ঢাকার বাজারে দাম তুলনামুলক কম থাকায় চলতি বাজার অনুযায়ী লোকসান গুনতে হচ্ছে তাদের।

দেশের সবচেয়ে বড় টমেটোর বাজার দিনাজপুরের ঐতিহ্যবাহী গাবুড়া টমেটোর বাজার। কৃষকেরা বিভিন্ন এলাকা থেকে টমেটো নিয়ে আসে এই বাজারে। প্রতিদিন ভোর থেকে শুরু হওয়া টমেটোর হাট চলে দুপুর বারোটা পর্যন্ত। কৃষকেরা ক্ষেত থেকে টমেটো সংগ্রহ করে খাঁচায় সাজিয়ে সাইকেল, ভ্যানে বিক্রির জন্য নিয়ে আসে এই হাটে। পাইকাররা কৃষকের কাছ থেকে এসব টমেটো কিনে তা বাছাই করে বাক্স করে ট্রাক বোছাই করে স্বযন্তে নিয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। প্রতিদিন এই টমেটো বাজার থেকে রাজধানী সহ বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায় ৫০-৬০টি ট্রাক।

শরীয়তপুর থেকে আগত টমেটো ব্যবসায়ী দবির সরদার জানান, চলতি বছরে মূলত কৃষকরাই বেশি লাভবান হচ্ছেন। ব্যবসায়ীদের অবস্থা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা এখান থেকে তুলনামূলক বেশি দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছি, কিন্তু ঢাকার বাজারে গিয়ে সেগুলো প্রত্যাশিত দামে বিক্রি করা যাচ্ছে না।

ফলে ব্যবসায়ীরা কাক্সিক্ষত লাভের মুখ দেখছেন না, বরং অনেক ক্ষেত্রে লোকসানের মুখে পড়ছেন।’ তার মতে, পরিবহন সংকট এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জ¦ালানি তেলের দাম বৃদ্ধির কারনে পরিবহন ভাড়াও বেড়েছে। এই বাড়তি খরচ ব্যবসায়ীদের ওপর বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করছে।

পক্ষান্তরে এবার তুলনামুলক ভালো দাম পেয়ে খুশী টমেটো চাষীরা। সদর উপজেলার নয়নপুর এলাকার কৃষক নাজমুল হুদা জানান, গত বছরের তুলনায় এবার ফলন ও দাম দুটোই সন্তোষজনক। তিনি বলেন, ‘আমি প্রতি মণ টমেটো ১ হাজার ৫০ টাকায় বিক্রি করেছি।’ একই ধরনের কথা জানান কৃষক মোয়াজ্জেম হোসেন। তিনি ১ হাজার ১৫ টাকা দরে নিজের টমেটো বিক্রি করতে পেরে বর্তমান বাজারদরে সন্তুষ্টি প্রকাশ করেন। বর্তমানে বাজারে বিপুল প্লাস ও বিউটি জাতের টমেটো প্রতি মণ ১ হাজার টাকায় এবং আনসাল জাতের টমেটো ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, গত অর্থবছরে জেলায় ৮৬৫ হেক্টর জমিতে ৩৬ হাজার ১৮ মেট্রিক টন টমেটো উৎপাদিত হয়েছিল। এবার সেই পরিধি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৮ হেক্টর জমিতে, যেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬ হাজার ১৩৭ মেট্রিক টন।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক (শস্য) মো. আনিছুজ্জামান বলেন, ‘মাঠপর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়ার ফলেই এবার চাষাবাদের জমির পরিমাণ বেড়েছে। আমরা আশা করছি, প্রতি হেক্টরে গড়ে ৪১ দশমিক ৬৪ টন উৎপাদন হবে।’

তিনি আরও জানান যে, বর্তমানে ফসল উত্তোলন কার্যক্রম পুরোদমে চলমান রয়েছে। ইতোমধ্যে প্রায় ৯০০ হেক্টর জমির ফসল উত্তোলন সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট জমির ফসল ধাপে ধাপে মাঠ থেকে তোলা হচ্ছে। কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে আছে উল্লেখ করে তিনি আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের আশাবাদ ব্যক্ত করেন।

তবে দিনশেষে মাঠের বাম্পার ফলন আর বাজারের এই বিপুল কর্মতৎপরতা তখনই সার্থক হবে, যখন পরিবহন খাতের অস্থিরতা কাটিয়ে ব্যবসায়ীরাও স্থিতিশীলতার মুখ দেখবেন। অন্যথায়, অর্থনীতির এই গুরুত্বপূর্ণ চাকাটি বড় ধরনের ধাক্কার সম্মুখীন হতে পারে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০