
মো. আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ৩০০ পিস ইয়াবা সহ শওকত নামের এক ব্যক্তিকে আটক করলো ডিবি পুলিশ। গত শনিবার (০২ মে ২৬) রাত আনুমানিক ০৯:০০ টার দিকে গোড়াই থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তথ্য মতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোড়াই ফ্লাইওভারের উত্তর পাশের একটি ভবনে অভিযান চালান এবং ৩০০ শত পিস ইয়াবা সহ শওকতকে গ্রেপ্তার করেন টাঙ্গাইল ডিবি (দক্ষিণ) পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামী হলেন, মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের চানপুর গ্রামের পিতা: হোসাইন উদ্দিন এর ছেলে শওকত (৪৮)।
এব্যাপারে টাঙ্গাইল ডিবি (দক্ষিণ) পুলিশ এর এস আই মোহাম্মদ রাইজ উদ্দিন সাংবাদিকদের বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোড়াই ইউনিয়নের ফ্লাইওভারের দক্ষিণ পাশে গোড়ায় প্লাজার নিচতলায় রাজ্জাক ফ্রুটস দোকানের সামনে একটি ভবনে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় সঙ্গে সঙ্গে তাকে আটক করতে সক্ষম হই।
এবিষয়ে টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখার ডিবি দক্ষিণ পুলিশ এর (ওসি) মো. আনোয়ারুল আজিম জানান, আসামি শওকতকে মাদক মামলা দিয়ে টাঙ্গাইল কোর্টে চালান করা হয়েছে। এধরণের মাদক বিরোধী অভিযান সামনে অব্যাহত থাকবে বলে তিনি বলেন।