
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদে সহকারী কমিশনার হিসেবে যোগদান করলেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ।
গত ৩ মে২৬ খ্রি: তারিখে ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার ভূমি পদে যোগদান করে অফিস শুরু করেছেন। যোগ দানের পূর্বে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনারের দায়িত্বে ছিলেন। তিনি ৩৮ তম বিসিএস ক্যাডার। তিনি মানিকগঞ্জ জেলার বাসিন্দা । এর আগে ১০এপ্রিল২৬ খ্রি: তারিখ থেকে ৩ মে২৬ খ্রি: তারিখ পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার ভূমি পদে অতিরিক্ত দায়িত্ব পালন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী।
নবাগত সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ তিনি জানান, আমি ধনবাড়ী উপজেলায় সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেছি এ উপজেলার সকল জনসাধারনের মাঝে ভূমিসেবা কে সহজ করে সেবা দেওয়ার জন্য। সবার সহযোগিতায় এই সেবাকে জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চাই। এজন্য সকলের সহযোগীতা নিয়ে সুন্দর ভাবে সেবা দিয়ে যাব ইনশাআল্লাহ্।