Shakil Shah
২১ সেপ্টেম্বর ২০২০, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলের লোহাগড়ায় ৪মাসে ৫ খুন, নিরাপত্তাহীনতায় জনজীবন

মো: জিয়াউর রহমান জামী, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার মাসে ৩ গ্রামে পাঁচজন খুন হয়েছে। হাত পা কাটা পড়ে পঙ্গু হয়েছে অনেকে। গত ১১ সেপ্টেম্বর দিঘলিয়া চৌরাস্তার পশ্চিমপাশে বেড়ির উপর পুর্ব শত্রুতার জের ধরে একদল সন্ত্রাসী বহিনী দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রেজওয়ানকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করেছে। এর আগে ১৪ ই জুলাই মঙ্গলহাটা গ্রামে পারিবারিক বিষয়ের জের ধরে হাতুড়ির আঘাতে খুন হয় আসমা বেগম (চম্পা) । এলাকাবাসী সুত্রে জানা যায়, খুন হওয়ার আগে খুনির নামে লোহাগড়া থানায় অভিযোগ করেছিলেন আসমা কিন্তু শেষ রক্ষা হয় নি তার।

 

গত ১০জুন গোন্ডব গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিরাজ মোল্যার দল ও বিপ্লবের দলের মধ্যে সংঘর্ষ হলে পুলিশের উপস্থিতে মিরাজ মোল্যার দলের খুন হয় তিনজন। এলাকা সুত্রে জানাযায় মিরাজ মোল্যার দল ও বিপ্লবের দলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিলো। পথে ঘাটে প্রায় মারামারি সংঘাত হতো ।

কিছুদিন আগে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, লোহাগড়া আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারন সম্পাদক মশিউর রহমান, ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে গোন্ডবের দীর্ঘদিনের বিরোধ মিমাংসা করার চেষ্টা করা হয়। কিন্তু তাতে কোন ফল হয় নি। ওই বিরোধের জের ধরেই এই গোন্ডব গ্রামে একই দিনে চাচা ভাতিজাসহ দিনে দুপুরে প্রকাশ্যে একই দলে খুন হয় তিন জন। চাচা মোক্তার মোল্যা, ভাতিজা হাবিল মোল্যা ও রফিকুল ইসলাম।

 

এদিকে খলিশাখালি গ্রামের জলিল নামের এক জনের হাত পা শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সন্ত্রাসীরা । লুটিয়া একজনের হাত পা কেটে দেওয়া হয়েছে। লোহাগড়াবাসী পুলিশ প্রশাসনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। এলাকার নিরীহ জনগন আতংকে আছে। তবে লোহাগড়ায় এই মুহুর্তে প্রশাসনিক জোরালো পদক্ষেপ না নিলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করেন এলাকার সুধীজনেরা।

এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নাম্বারে ফোন করলে ইন্সপেক্টার (তদন্ত) ফোন রিসিভ করে বলেন, “ওসি স্যার অসুস্থ তাই এ ব্যাপারে আমি কি বলব এটা ওসি স্যার ভাল বলতে পারতেন” ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে নিজ বাসায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

মাদারীপুরে ভোজ্যতেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

সিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

বাঁশখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন: টিকা পাবে ৬৯ হাজারের বেশি শিশু

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ৩৫ হাজার শিশু

সিরাজদিখানের সঞ্জিব মন্ডল ১১ দিন ধরে নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা

বকশীগঞ্জে ভেজাল শিশুখাদ্যের রমরমা কারবার, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

ধুনট উপজেলা যুবদলের নতুন কমিটি গঠন

বনদস্যুদের গুলি ছুড়ে প্রতিরোধ, বাঁশখালীতে কাঠসহ ডাম্পার জব্দ

জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১০

হঠাৎ রাজধানীতে গণপরিবহন সংকট, নেপথ্যে ভাড়া বাড়ানোর পাঁয়তারা?

১১

বগুড়ায় খাল পুনঃখনন উদ্বোধন, দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের ঘোষণা

১২

‘সৌদি আরবে বসবাস করা ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে’

১৩

টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি

১৪

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

১৫

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

১৬

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

১৭

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

১৮

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

২০