Online Desk
২০ এপ্রিল ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক ভোরের দর্পণের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তালহা হাসান ও সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্ত’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ রাফিউল হুদা নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৯শে এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে বিকেল ৪ টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫ টায় শেষ হয়। ভোট গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের ২ হলের মারামারির ফলে ভোট গণনা স্থগিত করা হয় এবং সোমবার (২০শে এপ্রিল) ভোট গণনা শেষে বিকেল ৪ টায় প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস.এম এমদাদুল হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এসময় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বিবদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ নওশের ওয়ান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক খাদেমুল ইসলাম ৷

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে ২৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে স্বশরীরে ২০ জন ও পোস্টাল ব্যালটে ৩ জন ভোট দেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি দৈনিক মানবকণ্ঠ’র মোঃ হায়দার আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব’র শাহরিয়ার স্বর্ণব, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার দেশ’র কামরুল হাসান, দপ্তর সম্পাদক পাবলিকিয়ান টুডে’র মোঃ আরাফাত ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক গণকণ্ঠে’র সারোয়ার আলম রিজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অভিযাত্রা.কম এর সাইয়্যেদুল ইসলাম সরকার ছোয়াদ। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সংবাদ২৪৭ এর মো: আব্দুল্লাহিল শাফী, সময় জার্নাল’র মোঃ বাঁধন হোসাইন, সারাদেশ প্রতিদিন’র মোঃ রিয়াদুল হাসান৷

ফলাফল ঘোষণা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস.এম এমদাদুল হাসান নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “হাবিপ্রবি সাংবাদিক সমিতি সবসময় গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আমরা আনন্দিত। আশা করি, নতুন নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০