৩০ এপ্রিল ২০২০, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক খানের বিদায়ে কাঁদছেন সুপারস্টার তিন খান

বলিউড আকাশের এক উজ্বল নক্ষত্র ছিলেন ইরফান খান। হঠাৎ করে তার ঝরে পড়া যেনো মেনে নিতে পারছেন না কেউ। বলিউডে অলিগলি জুড়ে কেবল শোকের ছায়া। ২৯ এপ্রিল মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে মারা গেলেন ইরফান।

তাকে হারিয়ে কাঁদছে বলিউড। কাঁদছেন তার সহকর্মীরা। একে একে শোকের বার্তা দিচ্ছেন সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ইরফান খানের স্মরণে দারুণ আবেগী এক শোক বার্তা দিয়েছেন বন্ধু শাহরুখ খান। তিনি বলেন, 'আমার বন্ধু, উৎসাহ, আমাদের সময়ের অন্যতম সেরা অভিনেতা। আল্লাহ তোমার আত্মাকে শান্তিতে রাখুন ইরফান ভাই…! তোমাকে খুব মিস করবো। তুমি ছিলে জীবনের অংশ হয়ে।'

শাহরুখ খানের মতো ঘনিষ্ঠ না হলেও ইরফানের শুভাকাঙ্খী ছিলেন বলিউডের আর দুই সুপারস্টার খান সালমান ও আমির। তারাও ইরফান হারানোর শোকের মিছিলে হাজির। সালমান টুইট করে লিখেছেন, 'ইরফান খানের মৃত্যু এই ইন্ডাস্ট্রি এবং তার ভক্তদের জন্য বিশাল বড় ক্ষতি দিয়ে গেল। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হলো তার পরিবার। তার শোকাতুর পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো। আল্লাহ যেন তাদের সহায় হন।'

সালমান আরও বলেন, 'তোমার আত্মার শান্তি কামনা করছি ইরফান ভাই। তুমি আমাদের অন্তরে থাকবে, চিরদিন মিস করবো তোমায়।'

এদিকে আমির খান তার শোক বার্তায় ইরফানকে শ্রদ্ধা জানিয়েছেন ভালোবাসার কথামালায়। তিনি বলেন, 'আমাদের সবার প্রিয় ইরফানের মৃত্যুর খবর শোনাটা খুবই বেদনার। দারুণ মেধাবী একজন মানুষ। তার পরিবার ও বন্ধুদের জন্য আমার সমবেদনা রইলো।'

ইরফানের অভিনয়শৈলীর বাহবা দিয়ে আমির আরও লিখেছেন, 'ধন্যবাদ ইরফান আমাদের দারুণ সব অভিনয়ে আনন্দ দিয়ে যাওয়ার জন্য। আপনি সবসময়ই আমাদের স্মরণে থাকবেন।'

তিন খান ছাড়াও ইরফান খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশটির অনেক রাজনীতিবিদ, ক্রীরাবিদ ও অন্যান্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালী: সংসারের শান্তি কেড়ে নিল ইয়াবা, অবশেষে কারাগারে যুবক

ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

কুইক রেন্টালে লুটপাট হওয়া পাচারের টাকা ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

ফের বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা

শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

১০

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

১১

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

১২

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

১৩

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

১৪

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

১৫

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১৬

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১৮

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৯

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

২০