Shakil Shah
২২ ডিসেম্বর ২০২০, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় শিশু ধর্ষণের চেষ্টা: বাদীকে খুনের হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন 

বরগুনা সংবাদদাতা:
বামনা উপজেলার নিজ আমতলী গ্রামের অষ্টম শ্রেণির মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা মামলার আসামীরা বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। আসামীদের ভয়ে বাদী ও তাঁর পরিবার পালিয়ে বেড়ায়। আসামীরা গ্রেফতার না হওয়ায় অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ওই ছাত্রীর মা মঞ্জুরী বেগম। এ সময় উপস্থিত ছিল ছাত্রীর বাবা আবদুল মান্নান, সাক্ষ্য লিটন ও আবদুর রশিদ।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য দেয় মাদ্রাসা ছাত্রীর মা। তিনি অভিযোগ করেন, পহেলা নভেম্বর বেলা ১২ টার সময় প্রতিবেশী হযরত আলীর ছেলে ওহাব (৩৫) তাঁর মেয়েকে জোর করে ওহাবের বাড়ীর সামনে ধান ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। মাদ্রাসা ছাত্রী জোরে চিৎকার দিলে তাঁর বাবা মন্নান গিয়ে উদ্ধার করে।
এক পর্যায়ে ঘটনাস্থলে ওহাবের লোকজন আইয়ুব আলী, বাবুল ও ইউসুফ এসে মন্নানকে মারধর করে। মেয়ের সামনে বাবাকে বিবস্ত্র করে পানিতে চুবিয়ে হত্যা হত্যা করার সময় স্থানীয় লোকজন এসে মন্নানকে রক্ষা করে। এঘটনায় বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যনালে মঞ্জুরী বেগম বাদী হয়ে ওহাবসহ চারজনকে আসামী করে একটি মামলা করে।
মামলাটি বামনা থানায় এজাহার হবার পর মাদ্রাসা ছাত্রী ম্যাজিষ্ট্রেট আদালতে জবানবন্দি দেয়। মাদ্রাসা ছাত্রীর বাবা মন্নান বলেন, এই ঘটনার পর আসামীরা আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করেছে। আসামীরা আমাদেরকে মামলা তুলে নিতে বলে। মামলা তুলে না নিলে আমাকে ও আমার স্ত্রীকে খুন করবে। আসামীদের ভয়ে আমরা মেয়েকে নিয়ে পালিয়ে বেড়াই। আমরা বাড়ীতে থাকতে পারছি না। আমরা বাঁচতে চাই। চাই ন্যায় বিচার।
আসামী ওহাবের ফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে  যোগাযোগ করা যায়নি। এই মামলার তদন্তকারী কর্মকর্তা বামনা থানার উপপরিদর্শক মো: কামাল হোসেন বলেন, বাদীর বক্তব্য সঠিক নয়। আসামীরা এলাকায় নেই। তাদের ফোনও বন্ধ। তারপরও আমি তাদের গ্রেফতার করার চেষ্টা করে যাচ্ছি। তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে যতটুকু জেনেছি বাদীর ঘটনা অন্য রকম। একটি হাঁস নিয়ে ঘটনার সূত্রপাত।
মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০