Shakil Shah
২ জানুয়ারী ২০২১, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত একই পরিবারের তিন বোন; শোকের মাতম বইছে গ্রামে

সাইফুল ইসলাম, নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকার চালকসহ একই পরিবারের তিন বোন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। শুক্রবার (১ জানুয়ারি) বিকেল চারটার দিকে জেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জঙ্গ্য়ুা এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামের মৃত আশাদুজ্জামানের বড় মেয়ে খাইরুন নাহার (৩৫), মেঝ মেয়ে কামণা আক্তার  (২৫), ছোট মেয়ে জামিয়া বেগম তৃশা (১৮) ও প্রাইভেটকার চালক নোয়াব আলী  (৩০)। এছাড়া এ ঘটনায় গুরুত্বর আহত হয় নিহত তিন বোনের খালাতো বোন  রুনা আক্তার। শনিবার ভোর সকালে নিহত তিন বোনের লাশ চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামের নিজ বাড়িতে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে পৌঁছালে সেখানে এক  হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। কান্নার রোল ওঠে পুরো গ্রামে। বিভিন্ন বয়সী  নারী-পুরুষ নিহতদের বাড়িতে এসে জড়ো হয়। নিহতদের বাবা আশাদুজ্জামান মরা  যান প্রায় ২০ বছর আগে।

অভাব-অনটনের সংসারে একমাত্র উপার্জনের হাতিয়ার ছিল বড় বোন খাইরুন নাহার। তিনি লেখা-পড়া শেষ করে একটি হাসপাতালে নার্সের কাজ করতো। মেঝ মেয়ে কামণাও সবে মাত্র লেখা-পড়া শেষ করে একটি চাকরি করার চেষ্টা করছিল। সবার ছোট মেয়ে জামিয়া বেগম তৃশা অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিল। প্রতিবন্ধী একটি ভাই ও বৃদ্ধা মাকে নিয়ে ভালোই চলছি তাদের সংসার।

ছোট বোন দুটিকে লেখা-পড়া শিখিয়ে ভালো মানুষ করার চিন্তায় এখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি বড় বোন খাইরুন নাহার। কিন্তু কে জানতো?, নতুন বছর উপলক্ষে বোনদের কে
সাথে নিয়ে বেড়াতে যাওয়াটাই হবে জীবনের শেষ বিদায়?। বেপরোয়া বাসের ধাক্কায় নিমিষেই প্রাণ হারাতে হলো তাদের। নিহতদের মা হোসনে আরা বেগম জানান, নতুন বছর উপলক্ষে বেড়ানোর জন্য বিকেলে খালাতো বোন রুনাকে নিয়ে খাইরুন নাহার, কামণা ও তৃশা প্রাইভেটকার যোগে ভৈরবের উদ্দ্যেশে রওনা হয়।

পরে বেলাবর জাঙ্গুয়া এলাকায় পৌঁছালে আল মোবারক পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে
যায় এবং ঘটনাস্থলেই চালকসহ একই সঙ্গে তিন বোন নিহত হন। গুরুত্বর আহত অবস্থায় রুনাকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারজনের লাশ উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০