Shakil Shah
৩০ জানুয়ারী ২০২১, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশের উপর হামলা: জবির ৪ শিক্ষার্থীসহ পাঁচজন কারাগারে

ভোরের দর্পণ প্রতিনিধি:

 

রাজধানীর সূত্রাপুর থানার পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসীর আদালত তাদের কারাগারে পাঠানোর এই আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের সাদিক হৃদয়, নৃ-বিজ্ঞান বিভাগের মেহেদী হাসান ওরফে সিফাত, সাজেদুল ইসলাম ওরফে নাঈম, প্রাণিবিদ্যা বিভাগের মো. সোহানুর রহমান ও জনৈক জয় দাস।

এর আগে পাঁচ আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালত হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই মো. আবু তালেব প্রত্যেক আসামির সাতদিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ‘গতকাল বৃহস্পতিবার রাতে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী পূর্বের ঘটনার জের ধরে সূত্রাপুর থানা ছাত্রলীগের কর্মীদের উপর আক্রমণের উদ্দেশ্যে রাস্তায়  প্রতিবন্ধকতা সৃষ্টি গাড়ি ও দোকান ভাংচুর করেছিল।

এসময় মামলার বাদী ও সূত্রাপুর থানার উপ-পরিদর্শক এজাজ আহমেদ রুমি ও তার সঙ্গীয় ফোর্স তাদের গাড়ি ও দোকান ভাংচুর করতে নিষেধ করে। এরপর তাকেসহ কর্তব্যরত পুলিশের উপর তারা এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীর বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।’

এঘটনায় শুক্রবার সকালে সূত্রাপুর থানায় এজাজ আহমেদ রুমি বাদী হয়ে পাঁচজনসহ আরও অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ন্ত্রণহীন প্রাণিসম্পদ বিভাগ; যেন মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের বাজার

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ

আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২

পরীক্ষার্থীদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে ট্রাফিকের দায়িত্বে কৃষকদল নেতা

সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব

বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনী ফল আংশিক স্থগিত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

মেঘনা ব্যাংকের ডিপিডিসি বিল সংগ্রহ বুথ সাতমসজিদ রোডে চালু

পার্বত্য চট্টগ্রামে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন নিয়ে বিএনপির স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সমালোচনার গুঞ্জন

কিশোরগঞ্জের গর্ব শাহ মোঃ সারওয়ার জাহান, জনসেবায় নিরলস পথচলা

১০

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু

১১

ইরান যুদ্ধের প্রভাবে ফ্রান্সের ক্ষতি ৬০০ কোটি ইউরো

১২

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

১৩

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে : শিক্ষামন্ত্রী

১৪

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

১৫

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

১৬

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

১৭

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৮

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

১৯

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

২০